দেশ

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ভারতীয় পড়ুয়ার তদন্তে কানাডা পুলিশ

Canadian police investigating death of Indian student shot

Truth Of Bengal : কানাডায় গুলিবিদ্ধ হয়ে ফের মৃত্যু ভারতীয় এক পড়ুয়ার। নিহত ছাত্রীর নাম একুশ বছরের হরসিমরত রান্ধাওয়া। বর্তমানে তিনি অন্টারিওর হ্যামিল্টনের মোহক কলেজের ছাত্রী । জানা গিয়েছে, কর্মস্থলে যাওয়ার জন্য বাস স্টপে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।

সেইসময় তাঁকে এলোপাথাড়ি গুলি করে হত্যা করা হয়। এই পুরো হত্যাকাণ্ডের তদন্ত করছে হ্যামিল্টন থানার পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে টরন্টোর ভারতের কনস্যুলেট জেনারেল এক পোস্টে জানিয়েছেন, অন্টারিওর হ্যামিল্টনে ভারতীয় ছাত্রী হরসিমরত রন্ধাওয়ার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

সেইসঙ্গে পোস্টের মধ্যে আরও জানা হয়েছে, স্থানীয় পুলিশের তরফে সামনে এসেছে ওই রাস্তা দিয়েই গুলি চালাতে চালাতে যাচ্ছিলেন দুই গাড়িচালক। আচমকাই একটি গুলি এসে লাগে হরসিমতের বুকে। সঙ্গে সঙ্গে স্থানীয় এক পথচারী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা হরসিমতকে মৃত বলে ঘোষণা করেন।

বর্তমানে হত্যাকাণ্ডের তদন্ত চলছে। আমরা তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছি। এই কঠিন সময়ে আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা শোকসন্তপ্ত পরিবারের সাথে রয়েছে।

হ্যামিল্টন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে তারা হরসিমরতকে আপার জেমস এবং সাউথ বেন্ড রোডের রাস্তার মাঝামাঝিতে গুলি চালানোর খবর পায়। পুলিশ যখন সেখানে পৌঁছায়, তখন তারা রন্ধাওয়াকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

অন্যদিকে গুলির লড়াইয়ে রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি বাড়িরও ক্ষতি হয়েছে। একটি বাড়ির কাচের জানালা ফুটো হয়ে গুলি ঢুকে গেলেও কেউ হতাহত হননি। তবে এই গুলি চালানোর ঘটনায় কারা যুক্ত রয়েছে তা এখন স্পষ্ট নয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। যাতে বন্দুকধারীদের দ্রুত সন্ধান মেলে।