দেশ

দিল্লির বাজেটে পেশ ১ লক্ষ কোটি টাকা

1 lakh crore rupees presented in Delhi budget

Truth Of Bengal: সোমবার থেকে দিল্লি বিধানসভায় ২০২৫-২৬ সালের বাজেট অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার, দিল্লির বিজেপি সরকার ২৭ বছর পর তাদের বাজেট পেশ করেছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ১ লক্ষ কোটি টাকার ঐতিহাসিক বাজেট সংসদের টেবিলে এদিন উপস্থাপন করেন।

দিল্লির বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মা যমুনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাজেট পেশের সময় রেখা গুপ্তা বিআর আম্বেদকর, মহাত্মা গান্ধির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর কথা উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ১ লক্ষ কোটি টাকার বাজেটে মূলধন ব্যয় দ্বিগুণ করা হয়েছে। মূলধন ব্যয়ের জন্য বরাদ্দ গতবার ১৫ হাজার কোটি টাকার তুলনায় ২৮ হাজার কোটি টাকা।’

এদিন বাজেট পেশের সময় গত ১০ বছরে যমুনা নদীর দূষণ, বায়ু দূষণ এবং দিল্লির দুর্বল স্বাস্থ্যসেবার জন্য আম আদমি পার্টি সরকারকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দিল্লি জল বোর্ডের পাশাপাশি ডিটিসির ক্ষতির কথাও উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, নোংরা জল এবং প্রবাহিত নর্দমা দিল্লির পরিচয় হয়ে উঠেছে।

Related Articles