কলকাতা

ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে , ভিজবে উত্তরের একাধিক জেলা

Rain forecast again in the state, several northern districts will get wet

Truth Of Bengal : প্রত্যেকদিন একের পর এক ম্যাজিক দেখাচ্ছে আবহাওয়া। কখনও হালকা শীতের আমেজ আবার কখনও গরমে হাঁসফাঁস করছে মানুষ। শীত চলে গেলেও বৃষ্টি যেন ছেড়ে যেতে চাইছে না। ফের আবহাওয়ার বিরাট রদবদল হতে দেখা গেল। বেশ কিছুদিন ধরেই উষ্ণতার ছোঁয়া বঙ্গ জুড়ে, অন্যদিকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির আমেজ। আগের সপ্তাহে হালকা থেকে ভারী বৃষ্টি দেখা গিয়েছে উত্তরবঙ্গে।

পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বঙ্গে। কলকাতার তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াসে অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ অন্যান্য দিনের চাইতে কিছুটা নেমে যাবে তাপমাত্রা। তবে আবহাওয়ার আবার বদল ঘটবে সপ্তাহের শেষে, সপ্তাহের শেষে শহরের পারদ হবে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে জেলায় তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে।

চলতি সপ্তাহেও শুক্র ও শনিবার উত্তরের পার্বত্য অঞ্চল গুলিতে বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের জেলাগুলিতে। তবে বিক্ষিপ্ত ভাবে ৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পার্বত্য এলাকার বাকি জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। শনিবার থেকে উত্তরে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে আভাস হাওয়া অফিসের। কেবল দার্জিলিং নয়, বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কালিম্পঙে।

Related Articles