রাজ্যের খবর

ভাঙড়ের বামুনিয়ায় খাল থেকে উদ্ধার মৃতদেহ, রহস্য ঘনীভূত

Body found in canal next to Basanti Highway in Bamunia, Bhangarh, mystery deepens

Truth Of Bengal: মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল ভাঙড় এলাকায়। বুধবার সকালে বামুনিয়া এলাকায় একটি খালে দেহ ভাসতে দেখা যায়। ভাঙড় থানা এলাকার বামুনিয়া এলাকায় এই খালটি বাসন্তী হাইওয়ের পাশে। ওই এলাকায় একটি কাঠের সেতু তৈরির কাজ চলছিল। শ্রমিকদের নজরে আসে একটি মৃতদেহ ভেসে থাকার। থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। মৃতদেহটির পরিচয় জানা যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা ওই অজানা পরিচয়ের যার দেহ উদ্ধার হয়েছে তাকে কেউ অন্য কোথাও খুন করে খালে ফেলে দেওয়া হয়। অনুমান করা যায়, জলে ভেসে কাঠের সেতুর কাছাকাছি এলাকায় চলে এসেছে বলে। এদিনই কলকাতা টালিগঞ্জ এলাকায় একটি মৃতদেহ উদ্ধার হয়। এরপর টেকনিশিয়ান স্টুডিওর কাছাকাছি এলাকা থেকে ওই মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ পাঠায়।

Related Articles