রাজ্যের খবর
মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ৬ পড়ুয়াকে বাতিল পর্ষদের, কারণ কী?
Six students were disqualified from the board on the second day of the secondary exam, what is the reason?

Truth Of Bengal: দ্বিতীয় দিনের মাধ্যমিক পরীক্ষা থেকে ৬ পড়ুয়াকে বাতিল করল পর্ষদ। ফোন নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার কারণে মাধ্যমিক পরীক্ষার ২য় দিনের পরিক্ষা থেকে বাতিল করা হল ৬ পড়ুয়াকে। এর মধ্যে উত্তর দিনাজপুরের গোয়ালপোলখরের নন্দঝোর উচ্চ বিদ্যালয়ের ৪ জন পরীক্ষার্থি রয়েছে। এই নিয়ে দুদিনে মোট ৯ জন পরিক্ষার্থির পরীক্ষা বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ।
অভিযোগ উঠেছে, পরীক্ষার প্রশ্ন পত্রের ছবি তুলে গৃহ শিক্ষকের কাছে পাঠিয়ে উত্তর জানার চেষ্টা করেছে পরিক্ষার্থীরা। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী, মোবাইল ফোন থেকে শুরু করে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ বা ব্লুটুথের মতো অত্যাধুনিক ডিভাইসগুলি নিয়ে পরীক্ষা দিতে যাওয়া যাবে না। শুধুমাত্র পরীক্ষার্থী নয় তাদের সঙ্গে পরীক্ষা হলে গার্ড দেওয়ার কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রেও একই নিয়ম।






