মৌনী অমাবস্যায় কী রয়েছে আপনার ভাগ্যে? জানতে পড়ুন রাশিফল
What does Mauni Amavasya have in store for you? Read your horoscope to know

Truth Of Bengal: আজ ২৯-এ জানুয়ারি ২০২৫, বুধবার। আজ মৌনী অমাবস্যা, নতুন বছরের প্রথম মাসের শেষ বুধবার কেমন কাটতে চলেছে আপনার আর্থিক অবস্থা? আজ কী লেখা আছে আপনার ভাগ্যে? জানতে পড়ুন আজকের রাশিফল।
মেষ রাশি: আজ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সাংসারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আপনার ব্যবসা সংক্রান্ত নতুন পরিকল্পনা যদি থেকে থাকে তাহলে তা বাস্তবায়নের জন্য আজকের দিনটি সঠিক। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, নিয়ম করে বেয়াম এবং সুষম খাদ্য খান। সবমিলিয়ে আপনার আজকের দিনটি ভালোই কাটবে।
বৃষ রাশি: কর্মক্ষেত্রে অগ্রগতি। সহকর্মীদের থেকে সহযোগিতা অর্জন। তবে আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে আজ। আপনার স্বাস্থ্য আছে স্বাভাবিক থাকবে তবে পর্যাপ্ত পরিমাণ ঘুম থেকে বিরত থাকবেন না। ব্যক্তিগত ও কর্মজীবনকে পৃথক রাখার চেষ্টা করুন। আজ আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। বিনিয়োগ করার আগেই বুঝে শুনে পদক্ষেপ নিন প্রয়োজনে নিজের সঙ্গের সঙ্গে আলোচনা করে নিন।
মিথুন রাশি: এই রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি বিশেষ হতে চলেছে। আজ আপনি জীবনে এগিয়ে যাওয়ার জন্য একাধিক সুযোগ পেতে পারেন। পরিবারে থেকে সুসংবাদ পেতে পারেন আজ। আপনার প্রেম সফল হবে কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে। আজ বাবা মায়ের শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তবে স্ত্রীর সঙ্গে আজ বিবাদ হয়েছে রে আপনি মানসিক অবসাদে ভুগতে পারেন।
কর্কট রাশি: আপনার জন্য আজকের দিনটি অভিজ্ঞতাপূর্ণ হতে চলেছে। আপনার ভাবনা চিন্তা আরও প্রখর হবে, মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনি শারীরিকভাবে অসুস্থ অনুভব করতে পারেন। ব্যবসায়ী অধিক লাভের যোগ, তবে অংশীদারী ব্যবসায়ীরা নিজেদের সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসার জন্য বিদেশে ভ্রমণের সুযোগ।
সিংহ রাশি: জাতক জাতিকাদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময় হতে চলেছে। আজ আপনাকে দেখে আপনার আশেপাশের মানুষ অনুপ্রেরণা পাবে। তবে তবে ব্যবসায়ী আয়ের তুলনায় ব্যয় অধিক হতে চলেছে আজ। পরিবারের দায়িত্ব বহন করার ক্ষমতা অর্জন করুন। বাবা মায়ের কথা শুনে চলুন। আজ আপনি মানসিক বিষাদে ভুগতে পারেন। তবে আপনার স্ত্রীর সঙ্গে আজ আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে।
কন্যা রাশি: এই রাশি জাতক জাতিকাদের জন্য দুইটি শুভ সম্ভাবনাময় হতে চলেছে। আজ আপনি নিজের চিন্তা ভাবনার জন্য প্রশংসা পাবেন। কর্ম ক্ষেত্রে অগ্রগতির শুভ যোগ। পরিবারের বয়স্কদের শারীরিক অবস্থার উন্নতি। ব্যয় তুলনায় আয় বেশি। সাংসারিক সুখ শান্তি বজায় থাকতে পারে, তবে আজ আপনাকে আপনার রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। ব্যবসায়ী নতুন অংশীদারের আগমন হতে পারে।
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি বিশেষ দিন। সৃজনশীল মানুষরা আজ তাদের গন্তব্যে পৌঁছতে সক্ষম হতে পারেন। নিজের কাজের জন্য বন্ধু-বান্ধব ও পরিবারে থেকে সমর্থন পাবেন। আপনার মানসিক অবস্থার উন্নত হতে চলেছে আজ। তবে আর্থিক বিষয়ের সতর্ক থাকুন কোথাও কোন বিনিয়োগ করার আগে বারংবার তা যাচাই করে নিন।
বৃশ্চিক রাশি: এ রাশি জাতক জাতিকাদের জন্য আজ আজ নতুন কোন সুযোগ আসতে পারে। আজ আপনি আপনার পরিশ্রম ও দক্ষতার জেরে অনেক উঁচুতে উঠতে পারেন। সহকর্মীদের থেকে সম্মান পাবেন। শত্রুকে মিত্র বানিয়ে নিতে পারি না আজ কিন্তু আপনাকে আপনার আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। নেতিবাচক চিন্তা এড়িয়ে ইতিবাচক চিন্তাভাবনা করুন।
ধনু রাশি: ধনু রাশি জাতক-জাতিকাদের জন্য আজ আপনার দিনটি খুব একটা শুভ নয়। সিদ্ধিদাতার গণনা অনুযায়ী আজ আপনি কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের থেকে কথা শুনতে পারেন। সন্তানরা আজ আপনার থেকে ভয় পেতে পারে। তবে ব্যবসায় অধিক আয় না হলেও ক্ষতি হবে না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মোটের উপর স্বাভাবিক থাকবে।
মকর রাশি: আজকের দিনটি আপনার ব্যক্তিগত জীবন ও কর্মজীবনকে পৃথক রাখার অনুশীলনের দিন। আজ আপনার জীবনে নতুন চ্যালেঞ্জ আসতে পারে। শিক্ষার্থীরা আজ ভাল ফল পেতে পারেন। আপনারাই অনুযায়ী ব্যয় করুন। আজ বিনিয়োগের শুভ যোগ রয়েছে আপনার জন্য। সাংসারিক জীবনের সুখ বৃদ্ধি পেতে চলেছে। আজ স্ত্রীর থেকে উপহার পেতে পারেন।
কুম্ভ রাশি: সিদ্ধিদাতার গণনা অনুযায়ী আজ আপনি কর্মক্ষেত্রে উচ্চ পদের অধিকারী হতে পারেন। তবে আপনার সহকর্মীদের মধ্যে কেউ শত্রুতাও করতে পারে। তাই নিজের চোখ কান খোলা রাখুন। আজ আপনি আপনার পাশে নতুন বন্ধু পাবেন। পরিবারের থেকে আজ অনেক সম্মান পেতে চলেছেন। তবে বাবা মায়ের শরীরের অবস্থার অবনতি হতে পারে আজ।
মীন রাশি: আজকের দিনটি আপনার জন্য মিশ্র সম্ভাবনাময় হতে চলেছে। বিবাহের শুভ যোগ। বিবাদে জড়িয়ে পড়তে পারেন। প্রয়োজনের অধিক ব্যয় এড়িয়ে চলুন। কোন পুরনো সমস্যার আজ সমাধান হতে পারে। আপনার খারাপ ব্যবহারের জন্য সাংসারিক অশান্তির সৃষ্টি হতে পারে।






