রাজ্যের খবর

মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসার গাফিলতি, অসুস্থ প্রসূতি এসএসকেএম থেকে ছাড়া পেলেন

Medical negligence at Medinipur Medical, sick pregnant woman discharged from SSKM

Truth Of Bengal: ১৫ দিনের লড়াই শেষে বাড়ি ফেরার পথে মেদিনীপুর চিকিৎসার গাফিলতিতে এস‌এসকেএমে চিকিৎসাধীন প্রসূতি মিনারা বিবি। গত ১২ জানুয়ারি গ্রিন করিডর করে মেদিনীপুর থেকে তিন প্রসূতিকে‌ এস‌এসকেএমে আনা হয়। অন্য দুই প্রসূতি নাসরিন খাতুন, মাম্পি সিংহ এখন‌ও চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, মিনারাকে যখন আনা হয় তখন তাঁর কিডনি কাজ করছিল না। দেহে অক্সিজেনের মাত্রা ছিল ৬০ শতাংশ। সংক্রমণের মাত্রা ছিল অস্বাভাবিক। ভেন্টিলেট করতে না হলেও উচ্চ মাত্রায় অক্সিজেন দিতে হচ্ছিল।

সেই অবস্থা থেকে মঙ্গলবার দুপুরে বাড়ির পথে মিনারা বিবি। আরেক প্রসূতি মাম্পি সিংহকে ভেন্টিলেটর থেকে বার করানো সম্ভব হয়েছে। তিনি হাঁটাচলা করছেন। কথাও বলছেন। কিন্তু সর্বকনিষ্ঠ প্রসূতি মাত্র উনিশ বছরের নাসরিন খাতুন এখন‌ও ভেন্টিলেশনে। মিনারার মতো বাকি দু’জনকে সুস্থ করে বাড়ি ফেরানোয় এখন লক্ষ্য এস‌এসকেএমের।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয় এক প্রসূতির। আরও তিন জনের অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ে। গ্রিন করিডর করে তাঁদের মেদিনীপুর থেকে কলকাতায় আনা হয়। রাজ্য সরকার সিয়াইডি তদন্তের নির্দেশ দেয়। পাশাপাশি, স্বাস্থ্য ভবন আলাদা করে তদন্ত করে। তদন্তে উঠে আসে চিকিৎসায় গাফিলতির প্রমাণ। সরকার তাতে ১২ জন জুনিয়র ও সিনিয়র চিকিৎসককে সাসপেন্ড করেছে রাজ্য।

Related Articles