খেলা

‘হিন্দি রাষ্ট্রভাষা নয়’, মন্তব্য অশ্বিনের

'Hindi is not the national language', comments Ashwin

Truth Of Bengal: ‘ভারতের রাষ্ট্রভাষা হিন্দি’। এই হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষার মান্যতা দিতে অতীতে বরাবরই বিরোধিতা করেছে দক্ষিণের রাজ্যগুলি। বিশেষ করে তামিলনাড়ু। ‘হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষার’ করার সেই ইতিহাসকে ফের একবার উসকে দিলেন জাতীয় দলের প্রাক্তন তারকা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এই প্রসঙ্গে সদ্য জাতীয় দলের প্রাক্তনী জানালেন, ‘হিন্দি কখনই ভারতের রাষ্ট্রভাষা হতে পারে না। কাজ চালানোর জন্য শুধুমাত্র হিন্দিকে ব্যবহার করা হয়।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার এক কলেজের সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন অশ্বিন। সেখানেই অশ্বিন প্রশ্নকর্তাদের উদ্দেশে বলেন, ‘যদি কেউ তামিল বা ইংরেজিতে স্বচ্ছন্দবোধ না করেন, তাহলে হিন্দিতে কথা বলতে পারেন।’ জনসামক্ষে অশ্বিনের এমন মন্তব্যের পরই, হকচকিয়ে যান সেখানে উপস্থিত সকলে। এমনকি সেখানেই অশ্বিন বলেন, ‘হিন্দি কখনই আমাদের জাতীয় ভাষা নয়। আমরা শুধুমাত্র কাজ চালানোর জন্যই হিন্দিকে ব্যবহার করি মাত্র।’

প্রসঙ্গত, হিন্দিকে রাষ্ট্রভাষা করার বিরোধিতা দক্ষিণের রাজ্যগুলি বার বার  করে এসেছে। স্বাধীনতার আগেই তামিলনাড়ুর স্কুলগুলিতে ছাত্রদের জন্য হিন্দি ভাষাকে বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু এই বিষয়টা কখনই মন থেকে মেনে নিতে পারেননি তামিলরা। তাঁদের যুক্তি ছিল, যে কোনও জাতির নিজস্ব ভাষাই হল, তাঁদের পরিচয়। কিন্তু সেই জাতির ওপর যদি জোর করে কোনও কিছু চাপানো হয়, তাহলে সেটা হবে ওই জাতির অস্তিত্বকে ধ্বংস করা। এবার সেই বিতর্কই আবার উসকে দিলেন অশ্বিন।

Related Articles