দেশ
মণিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২০টি ঘর
Massive fire breaks out in Manipur, 20 houses gutted

Truth Of Bengal: মণিপুরের মোরেহ শহরে ভারত-মায়ানমার সীমান্তের কাছে ব্যাপক অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে। এতে দুই জন সামান্য আহত হয়েছেন। এছাড়াও ১৫টিরও বেশি ঘর পুড়ে গিয়েছে। টেংনোপাল জেলার মিশন ভেং এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা একটি বিবৃতিতে আসাম রাইফেলস এবং মণিপুর ফায়ার সার্ভিস জানিয়েছে ৫-২০টি বাড়িতে ছড়িয়ে পড়া বিশাল আগুন নিভিয়ে ফেলা হয়েছে ও আহত দুই জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করার জন্য তদন্ত করা হচ্ছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।






