রাজ্যের খবর

দুর্গাপুরে ভয়াবহ আগুন! আহত দমকল কর্মী

Firefighter injured in massive fire in Durgapur

Truth Of Bengal: দুর্গাপুর থানার অন্তর্গত বেনাচিতি এলাকার দেশবন্ধু নগরে ঈদগা মাঠে ভয়াবহ আগুিকাণ্ড। নিমিষের মধ্যেই বিশাল আকার ধারন করে আগুনের লেলিহান শিখা। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি দমকলে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন এক দমকল কর্মী। মাঠের মধ্যে অনেক প্লাস্টিক ছিল, তা থেকেই আগুন লেগেছে বলে দাবি করা হয়েছে। কিন্তু মাঠের মধ্যে এতো প্লাস্টিক কেন রাখা হল বা কে রেখেছে তা নিয়ে প্রশ্ন ওঠে।

এদিকে স্থানীয় সূত্রের খবর, স্থানীয় এক ব্যক্তি এই মাঠে এই বড়ো প্লাস্টিক গুলো রাখতেন এবং সেগুলি গাড়ি করে আবার অন্যত্রও নিয়ে যেতেন। এদিনের এই আগুন লাগার ঘটনার খবর জানতে পেরে প্রথমে তিনি এলেও, এলাকা উত্তেজনা থাকায় তিনি এলাকা ছেড়ে চম্পট দেয়।

Related Articles