উপভোক্তাদের সচেতন করতে ক্রেতা সুরক্ষা মেলা
Consumer protection fair to make consumers aware
Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনামতো রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করে ক্রেতা সুরক্ষা মেলা। ২৭ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মেলা চলে। জনসচেতনামূলক এই মেলায় অন্যান্য দফতরের মতোই স্টল দেয় পরিবহণ দফতর। বৃহস্পতিবার ক্রেতা সুরক্ষা মেলার উদ্বোধন করেন দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র, ছিলেন পঞ্চায়েত-গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আরটিও,এআরটিও,এমবিআই টেকনিক্যালের কর্তারা।
পঃবঙ্গ মোটর ভিহেক্যালস করের সংশোধনী আইনের মতোই দুর্ঘটনা রুখতে কী পদক্ষেপ প্রয়োজন তা জনস্বার্থে তুলে ধরা হয়।পরিবহণ দফতরের ডাইরেক্টর মনে করেন,পথদুর্ঘটনা রোধে মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করার জন্য কর্মসূচি নেওয়া হচ্ছে।আশা,আগামী দিনে এই প্রচার দুর্ঘটনা কমাতে সাহায্য করবে। কলকাতায় আয়োজিত এই বর্ষশেষের মেলায় ফোকাস করা হয় বৈধ পরিমাপ ও পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন, ২০১৩ সম্পর্কে। সচেতনতা প্রসারে বিশেষ আলোকপাত করা হয়।
মেলায় ছিল বিভিন্ন সরকারি – বেসরকারি সংস্থার প্রদর্শনী , স্টল এবং আরও নানা আকর্ষণীয় বিষয়। রেড কাউ ,বাপুজি কেক ,লাইভ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন, বেনফিস সহ নানা বিভাগের স্টলে বিপুল জনসমাগম দেখা যায়। জনপ্রিয় এই মেলায় কলকাতার বিশিষ্ট শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সুর-ছন্দে কার্যতঃ মাতোয়ারা হয়ে ওঠে এই বিশেষ উদ্দেশ্যমূলক অনুষ্ঠান।






