রাজ্যের খবর
এখনও অধরা জিনাত, কবে বাগে আসবে বাঘিনী?
Zeenat is still elusive, when will the tigress come?
Truth Of Bengal: এখনও অধরা জিনাত। ফের অবস্থান বদল বাঘিনীর। বাঘিনীকে ধরতে হিমশিম অবস্থা বন দফতরের। বান্দোয়ান থেকে এবার মানবাজার জঙ্গলে অবস্থান বাঘিনী জিনাতের। জিনাত গত টানা ৫ দিন ধরে ছিল রাইকা পাহাড়ে, তারপর ফের অবস্থান বদল করল বাঘিনী। কবে বাগে আসবে বাঘিনী সেই নিয়ে চিন্তায় মাথায় হাত বনদফতরের।





