কলকাতা
জঙ্গি নিশানায় শুভেন্দু অধিকারী, নিরাপত্তা বাড়ল শুভেন্দুর
Shuvendu Adhikari is a terrorist target, security has increased in Shuvendu
Truth Of Bengal : জঙ্গি নিশানায় শুভেন্দু, বাড়ল তাঁর নিরাপত শুভেন্দু অধিকারীর প্রতি সভায় ডি জোন থাকতে হবে। এবার থেকে মিডিয়া বাইট স্টেজ থেকেই দেবেন শুভেন্দু। ২২ জনের সশস্ত্র বাহিনী থাকবে শুভেন্দুর কনভয়ের সঙ্গে। কনভয় সিগন্যালে দাঁড়ালে শুভেন্দুকে ঘিরে থাকবে সিকিউরিটি গাড়ি। স্পর্শকাতর এলাকায় গেলে প্রয়োজনে বুলেটপ্রুফ গাড়ি রাখার সিদ্ধান্ত। শুভেন্দু যে রাস্তা দিয়ে ঢুকবেন এবং বেরবেন সেখানে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কেউ সেলফি তুলতে চাইলে নিরাপত্তারক্ষীরা আগে তাকে ভালো করে সার্চ করবেন। প্রতি ঘণ্টায় শুভেন্দুর কর্মসূচি জানানোর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকে।






