রাজ্যের খবর

ইসলামপুরে বাজার করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ

Elderly man goes missing while shopping in Islampur

Truth Of Bengal: বাজার করার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক বৃদ্ধ। ইসলামপুর থানার আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের মোলানীগছ এলাকার বাসিন্দা ৬৩ বছরের বুধু মহম্মদ গতকাল দুপুর থেকেই নিখোঁজ রয়েছেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বউয়ের সাথে অভিমান করে বাড়ি থেকে ইসলামপুরে এসেছিলেন বুধু মহম্মদ। তবে এরপর থেকে আর তিনি বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর কোনো সন্ধান না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শেষমেশ পরিবারের সদস্যরা ইসলামপুর থানায় যোগাযোগ করেন এবং একটি মিসিং ডাইরি দায়ের করেন। পুলিশ ইতিমধ্যেই বিষয়টি তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

Related Articles