কলকাতা
আধুনিকতার যুগে ছোটদের বইপ্রেমী করার উদ্যোগে শুরু উত্তর সোনারপুর বইমেলা
North Sonarpur Book Fair begins with an initiative to make children book lovers in the modern era

Truth Of Bengal, জাহেদ মিস্ত্রি: শুরু হল উত্তর সোনারপুর বইমেলা ৷ ছোটদের বইমুখী করতেই খেয়াদহ ১ ও খেয়াদহ ২ ও কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ৷ পুর্ব কলকাতা জলাভূমির অংশ এই অঞ্চল ৷ বইমেলায় স্থান পেয়েছে এই অঞ্চলের মানুষের ভৌগলিক পরিবেশ, এখানকার ভূ-প্রকৄতি, মানুষের জীবিকা ও তাদের সংস্কৄতি ৷
বিভিন্ন প্রকাশনী সংস্থা এখানে তাদের স্টল দিয়েছেন ৷ আগামী ৩০ তারিখ পর্যন্ত চলবে এই বইমেলা ৷ এই উপলক্ষ্যে প্রতিদিনই থাকছে নানান সাংস্কৄতিক অনুষ্ঠান ৷ যেখানে যোগদান করেছেন এই অঞ্চলের ছেলে ও মেয়েরা ৷ এবার নবমতম বর্ষে পড়ল এই বইমেলা ৷ শুধু ছোটরাই নয়, সবাইকে বইমুখী করতেই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন বইমেলা কমিটির অন্যতম কর্মকর্তা গোরাচাঁদ নস্কর ৷






