অশ্বিনের বিদায়টা আরও ভাল হতে পারতো, জানালেন কপিল
Ashwin's departure could have been better, said Kapil
Truth Of Bengal: মাত্র কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তিনি যেভাবে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, তা একেবারেই মনঃপুত হয়নি প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেবের।
প্রসঙ্গত, অশ্বিন ব্রিসবেনের টেস্ট শেষ হওয়ার দিনেই নিজের অবসরের কথা ঘোষণা করেন। এমনকি কাউকে কোনওরকমভাবে বুঝতেও দেননি যে, তিনি এই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এরপরই অশ্বিনের অবসর নিয়ে মুখ খুললেন কপিল। সাংবাদিকদের তিনি বলেন, ‘অশ্বিন ভারতের অন্যতম সেরা ক্রিকেটারদের তালিকায় থাকবেন। আচমকাই অশ্বিন যেভাবে ক্রিকেট থেকে বিদায় নিলেন তা দেখে আমি হতবাক। বিদায় বেলায় অশ্বিনের চোখ-মুখ দেখে বেশ হতাশ লাগছিল।’ যা দেখে কপিলের বিশেষ ভাল লাগেনি বলেই মন্তব্য করেন কপিল। বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, অশ্বিনের বিদায়বেলাটা যদি আরও ভালভাবে হত, তাহলে তিনি যে ব্যক্তিগতভাবে দারুণ আনন্দিত হতেন বলেই জানান কপিল।
কপিল আরও বলেন, অশ্বিন অবসরের বিষয়ে এত তাড়াহুড়ো না করলেই পারত। বরঞ্চ দেশের মাটিতে নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটা ও খেলে অবসর নিলেই মনে হয় ভাল হত। তবে কেন জানি না অশ্বিন আচমকাই খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে ফললো। আমি এই ব্যাপারে ব্যক্তিগতভাবে ওঁর সঙ্গে কথা বললে, তবেই বোঝা যাবে, তাঁর এমন সিদ্ধান্তের কারণটা আসলে কি? বলে জানান কপিল।






