রাজ্যের খবর

রামকৃষ্ণ শিক্ষা মন্দিরে সহকারী শিক্ষক নিয়োগ, কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত

Assistant teacher recruitment at Ramakrishna Education Mandir, how to apply? Know the details

Truth Of Bengal: মৌ বসু: পূর্ব মেদিনীপুরের এগরায় রামকৃষ্ণ শিক্ষা মন্দিরে সহকারী শিক্ষক পদে নিয়োগ করা হবে। ৩টি শূন্যপদ। ইংরেজি ও ভূগোলের পাশাপাশি পিয়র সায়েন্সে আবাসিক শিক্ষক নিয়োগ করা হবে। ২০ ডিসেম্বর বিকেল ৩টের মধ্যে স্কুলের দফতরে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সমেত আবেদনপত্র রঙিন পাসপোর্ট সাইজের ছবি সমেত জমা দিতে হবে। বাছাই করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে ২৩ ডিসেম্বর।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, পুরুষ এবং মহিলারা চাকরির আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। উচ্চ প্রাথমিক স্তরে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ইংরেজি বা ভূগোলে ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিএড ডিগ্রি থাকতে হবে। এছাড়াও হস্টেলে আবাসিক শিক্ষক পদে নিয়োগের জন্য পিয়র সায়েন্সে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সমস্ত প্রয়োজনীয় নথিপত্র (শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড ও আধার কার্ডের প্রতিলিপি, শিক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্র) জমা দিতে হবে।

Related Articles