খেলা

নেশন লিগে নতুন রেকর্ড গড়ল নাজেলসমান জার্মানি

Germany's Nagelsmann sets new record in Nations League

Truth of Bengal: নেশন লিগের গ্রুপ সি-র ম্যাচে বড় জয় জার্মানির। নাজেলসমানের দল ৭-০ গোলে হারাল বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে। এই ম্যাচের আগেই কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করে নিয়েছিলেন জার্মানরা। শেষ পর্যন্ত ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকেই লিগ পর্বের অভিযান শেষ করলেন মুসিয়ালারা। এই ম্যাচে বড় ব্যবধানে জয়ের পরই উয়েফা নেশন কাপে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির গড়লেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা।

ফ্রেইবুর্গের ইউরোপা কাপ স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা তখন হয়তো আড়মোড়া ভেঙে নিজের সিটে ঠিকমতো বসতেই পারেননি, সেই সময়ের মধ্যেই জার্মানিকে প্রথম গোল করে এগিয়ে দেন অভিজ্ঞ মুসিয়ালা। ঘড়ির কাঁটায় খেলার বয়স তখন সবে দু-মিনিট হয়েছে।

এরপর ২৩ মিনিটে জার্মানদের হয়ে আবার ব্যবধান বাড়ান ক্লেইনডিয়েনষ্ট। বসনিয়ার বিপক্ষে গত মাসেই আন্তর্জাতিক ফুটবলে অভিযেক হওয়া এই জার্মান ফুটবলার ফের নিজের দ্বিতীয় গোলটি করেন ৭৯ মিনিটে। তবে এর আগে জার্মানদের ব্যবধান বাড়িয়ে দেন কাই হার্ভাটজ।

ক্লেইনডিয়েনষ্ট একাই নন, বরুশিয়ার বিপক্ষে নাজেলসমানের দলের হয়ে অপর জোড়া গোল করেন লেভারকুসেনের অ্যাটাকিং মিডিও ফ্লোরিয়ান ভির্টৎস-ও। ৫০ ও ৫৭ মিনিটে এই দুটি গোল করেন তিনি। এঁরা ছাড়াও জার্মানির হয়ে বরুশিয়ার জালে বল জড়ান আরও এক ফুটবলার। তিনি হলেন লিওরয় সানে। জার্মানি গ্রুপ পর্বে এর পরের ম্যাচে জার্মানরা মুখোমুখি হবেন হাঙ্গেরির। এই গ্রুপেরই অপর এক ম্যাচে নেদারল্যান্ড ৪-০ গোলে হারাল হাঙ্গেরিকে। ডাচদের হয়ে স্কোরশিটে নাম তোলেন ওয়েগহস্ট, গাকপো, ডেঞ্জেল, কুপনেমিয়ার্স। ম্যাচ জিতে পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রইল নেদারল্যান্ড।

Related Articles