
Truth of Bengal: স্টামফোর্ড ব্রিজ নিজেদের ঘরের মাঠ চেলসির। সেই মাঠেই উয়েফা কনফারেন্স লিগের ম্যাচে বড় জয় পেলেন ব্লুজরা। কনফারেন্স লিগে এর আগে এত বড় ব্যবধানে আর কখনও জয়ের স্বাদ পায়নি ইংরেজ ক্লাবটি। প্রতিপক্ষ আর্মেনিয়ান ক্লাব নোয়াকে ৮-০ গোলে পরাজিত করল এনজো মার্সেকার ছেলেরা।
আগের দুটি ম্যাচের মতো এই ম্যাচেও দ্বিতীয় সারির দলকে মাঠে নামিয়েছিলেন চেলসির কোচ। কিন্তু তৃতীয় ম্যাচেও জয় আটকালোনা চেলসির। প্রতিপক্ষ দল যে ধারে ও ভারে তাঁদের থেকে অনেকটাই পিছনে তা ম্যাচের ফলাফল দেখেই স্পষ্ট বোঝা যাবে।
ম্যাচের ১২ মিনিটের মাথায় ব্লজদের হয়ে প্রথম গোলের খাতা খোলেন তোসিন। এক মিনিট যেতে না যেতেই আবার গোল চেলিসর। এবার স্কোরশিটে নাম তোলেন মার্ক গুলু। এরপর ১৮ এবং ৩৯ মিনিটে মার্সেকার দলকে এগিয়ে দেন অ্যাক্সেল ও মাইখালিও। এই ম্যাচে চেলসির হয়ে জোড়া গোল করলেন জোয়াও ফেলিক্স এবং ক্রিস্টেফার এনকুনু। ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে কনফারেন্স লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানেই রইল চেলসি। তাঁদের সংগ্রহ ৩ ম্যাচে ৯ পয়েন্ট।



