দেশ

সেনা প্রত্যাহারের পরে ভারত-চিনের সমস্যা মিটবে, আশাবাদী জয়শংকর

Jaishankar optimistic that India-China issues will be resolved after troop withdrawal

Truth Of Bengal: দীর্ঘদিন পর ভারত-চিন সম্পর্ক নতুন মোড় নিতে চলেছে। সেনা প্রত্যাহারের পর ভারত-চিন সম্পর্ক আরও মজবুত হতে চলেছে বলে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি জানান, অনেক দিন ধরে দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত ছিল। তবে সেনা প্রত্যাহারের বিষয়টিকে স্বাগত জানাতে দেখা গেছে দুই দেশকেই। আর সেই আবহেই দুই দেশের মধ্যে অনেক সমস্যার সমাধান হতে পারে বলে আশায় বুক বেঁধেছে জয়শংকর।

আগামী দিনে দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে বলেও আশা করছেন তিনি। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের সাড়ে চার বছর পর আরও একবার ভারত-চিন সীমান্তের পরিস্থিতিস্বাভাবিক হয় বলে জানা গিয়েছে। দীপাবলির দিনে দুই দেশকেই সামরিক তৎপরতায় লাগাম টানতে দেখা গেছে। সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার পরেই গুরুত্ব পায় নজরদারির বিষয়টিও। ওইদিন পরিস্থিতি ছিল অনুকূল। আর তাঁর প্রমাণ আরও মিলেছে দুই দেশের সেনার সীমান্তে মিষ্টিআদানপ্রদানের মধ্য দিয়ে। আর সেই স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে ইতিমধ্যেই ব্লু প্রিন্ট তৈরিতে ব্যস্ত রয়েছে গ্রাউন্ড কমান্ডাররা।

জয়শংকরের কথায়, সেনা প্রত্যাহারের পর কিছুটা উন্নতি হলেওআগে প্রায় সময়েই দুই দেশের অন্দরে অপ্রিতিকর ঘটনা ঘটতে দেখা যেত। যদিও বর্তমানে তা থেকে দুই দেশই বিরত রয়েছে। আর তা সম্ভব হয়েছে সেনা প্রত্যাহার বিষয়টির মধ্য দিয়েই। বিদেশমন্ত্রী এও বলেন, সেনা প্রত্যাহারের পরে এখন এটাই দেখার যে আদেও দুই দেশের সম্পর্ক কতটা মজবুত হয়।

Related Articles