রাজ্যের খবর

ভাঙড়ে পার্টি অফিসে আগুন, আইএসএফ-এর বিরুদ্ধে সরব তৃণমূল নেতৃত্ব

Trinamool party office set on fire in Bhangarh, Trinamool leadership in ISF's presence

Truth Of Bengal: ভাঙড় আছে ভাঙড়েই। হিংসায় লাগাম টানতে প্রশাসন চেষ্টা করলেও কিছুতেই অশান্তি কমছে না। সিপিএম ঘনিষ্ঠ আইএসএফের মদতে ভাঙড় বারবার উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। এবার  ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ, আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের ১৪১ বুথের কৃষ্ণমাটি এলাকার।

অভিযোগ, কৃষ্ণমাটি ব্রিজের কাছে থাকা তৃণমূলের পার্টি অফিসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় আইএসএফের সমর্থকরা। পার্টি অফিসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সওকাত মোল্লা সহ একাধিক তৃণমূল নেতৃত্বের ছবি পুড়ে গিয়েছে। পুড়ে গিয়েছে পার্টি অফিসে থাকা দলের নানা সামগ্রী।  পুলিশ তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দিক, দাবি এলাকার পঞ্চায়েত সদস্য কালাম মোল্লার। যদিও অভিযোগ অস্বীকার করে আইএসএফ জেলা পরিষদ সদস্য রাইনুর হক।তিনি  বলেন, অভিযোগ ভিত্তিহীন। এই ঘটনার সঙ্গে আইএসএফের কোনওভাবে যুক্ত নয়।

এর আগে  মে মাসে তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে।উত্তর কাশীপুর থানার দক্ষিণ বামুনিয়ায় উত্তেজনা ছড়ায়।পুলিশ কোনওমতে পরিস্থিতি সামাল দেয়।বারবার   দলীয় অফিসে হামলা,অগ্নিসংযোগের জন্য সিপিএম ঘনিষ্ঠ আইএসএফকে দায়ী করছে তৃণমূল নেতৃত্ব।আসলে সিপিএম সাংগঠনিকভাবে দুর্বল হওয়ায় আসলে আইএসএফের মাধ্যমে তাঁদের প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে বলে সোচ্চার ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।তাঁরা রাজনৈতিক হিংসা বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আবেদন জানিয়েছে।

Related Articles