রাজ্যের খবর

একুশের সমাবেশ সফল করতে পূর্বস্থলীতে দিনভর প্রচারে তৃণমূল

Trinamool campaigned throughout the day in East East to make Ekush's rally a success

The Truth Of Bengal : আগামী একুশে জুলাই ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণে এক ঐতিহাসিক জনসভা। অমর একুশে জুলাই এর প্রাক্কালে সারা রাজ্য জুড়েই চলছে তার প্রস্তুতি সভা। চলছে পথসভা পদযাত্রা। সারা রাজ্যের মত আজ পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অমর একুশে জুলাই এর জনসভাকে সাফল্যমণ্ডিত করতে নসরতপুর পঞ্চায়েতের পথের সাথী মোটেল থেকে সমুদ্রগড় রেল স্টেশন পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এবং সেখানে একটি পথসভা ও হয়। এই পদযাত্রায় পা মেলালেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান । নসরতপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্যরা। এছাড়াও ছিলেন অগণিত দলীয় কর্মী সমর্থকরা।

একুশে জুলাই এর জনসভা কে সাফল্যমন্ডিত করার লক্ষ্যেই আজকের এই পদযাত্রা ও পথসভা বলে জানা যায়। আজকের এই সভায় এসে মন্ত্রী স্বপন দেবনাথ সকলকে একুশে জুলাইয়ের জনসভায় দলে দলে যোগ দিতে বলেন। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে সকলের উচিত গাছ লাগানো। মন্ত্রী স্বপন দেবনাথ দু হাজার টি গাছ লাগানোর অঙ্গীকার করেছেন। ইতিমধ্যেই তিনি কয়েকশো গাছ লাগিয়েছেন। আজকের এই পথসভা থেকে তিনি আরো দেড়শো গাছ বিতরণ করেন। বর্তমানে বিশ্ব উষ্ণায়নের সময় প্রকৃতিকে বাঁচানোর জন্য তার এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

Related Articles