রাজ্যের খবর
গ্রীষ্মের দাবদাহে তৃষ্ণা মেটাতে নাকা পয়েন্টে তল্লাশি দাঁতালের
To quench the thirst in the heat of summer, search for Naka Point

The Truth Of Bengal : দেবব্রত বাগ – ঝাড়গ্রাম : দাবদাহের মধ্যে মাঝ রাতে জলের তৃষ্ণা মেটাতে নাকা পয়েন্টে হানা দাঁতালের। বেশ কিছুক্ষণ চলে নাকা পয়েন্টে দাঁতালের তল্লাশি।

নাকা চেকিং পয়েন্টে ডিউটি করার সময় হঠাৎ ঢুকে পড়ে রামলাল নামক একটি হাতি । বুধবার মাঝ রাতে ঝাড়গ্রাম লোধাশুলি বাস রাস্তার মাঝে শালবনি এলাকায় পেট্রোল পাম্পের কাছে নাকা চেকিং পয়েন্টে যখন ঝাড়গ্রামের স্টেটিক সারভাইলেন্স টিম ও পুলিশ কর্মীরা কাজ করছিল সেই সময় আচমকা রামলাল নাকা চেকিং পয়েন্টে ঢুকে পড়ে। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন কর্মরত নাকা কর্মীরা।

তবে রামলাল সেখানে দাপিয়ে বেড়ালেও কারো কোনো ক্ষতি করেনি। বেশ কিছুক্ষণ পেট্রোল পাম্পের ভিতরে ঢুকেও রামলাল ঘুরে বেড়ায়।শেষমেষ জল খেয়ে স্থানীয় জঙ্গলে ঢুকে পড়ে।






