রাজ্যের খবর

খড়গ্রামে ধান সংগ্রহ কেন্দ্রে ভয়াবহ আগুন, আতঙ্কিত এলাকাবাসী

Terrible fire at paddy collection center in Khargram, local residents panic

The Truth Of Bengal: খড়গ্রামে ধান সংগ্রহ কেন্দ্রে ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রামে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

সূত্রের খবর, মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের নগরে যে কিষাণ মান্ডি রয়েছে তারই পাশে ধান সংগ্রহ কেন্দ্রের গোডাউন রয়েছে। সেখানে বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনাটি দেখে এলাকাবাসিরা তৎক্ষনাৎ দমকলে খবর দেয়। কিছুক্ষনের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে ।

প্রাথমিকভাবে জানা যায় ওই গোডাউনের ভেতরে বস্তা ভর্তি ধান ছিল। এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

FREE ACCESS

Related Articles