আগামী তিন মাস বন্ধ সুন্দরবন, কবে খুলবে সুন্দরবন?
Sundarbans closed for the next three months, when will the Sundarbans open?
Truth Of Bengal: আগামী তিন মাস বন্ধ থাকবে সুন্দরবন। ১৫ ই সেপ্টেম্বরের পর পর্যটকদের জন্য দরজা খুলবে সুন্দরবনের। বর্ষাকাল অভয়ারণ্যের প্রাণীদের প্রজননের সময়। সেই প্রক্রিয়াকে নিরবচ্ছিন্ন রাখতে পর্যটকদের জন্য বন্ধ রাখা হবে সুন্দরবন।
বর্ষাকালে সুন্দরবনের নৌকা ভ্রমণ করতে অনেকেই ভালোবাসেন। বৃষ্টির সাথে ইলিশ মাছ ভাজা উপভোগ করতে করতে সুন্দরী গাছের অভয়ারণ্য দেখার আনন্দই আলাদা। তবে সে গুড়ে বালি। বর্ষা আল যেহেতু অভয়ারণ্যের প্রাণীদের প্রজননের সময় তাই পর্যটকদের জন্য বন্ধ রাখা হবে অভয়ারণ্য। চলতি মাসেই দরজা বন্ধ হবে সুন্দরবনের। আগামী তিন মাস বন্ধ থাকবে সুন্দরবন। জুন থেকে সেপ্টেম্বর সমগ্র বর্ষাকাল জুড়ে চলে প্রাণীদের প্রজনন ক্রীড়া। দেশের সমস্ত নির্দিষ্ট এলাকা গুলিকে বন্ধ রাখা হয় পর্যটকদের জন্য। সুন্দরবনে ও তার অন্যথা হলো না এবছর। এ নিয়ে তৃতীয়বার নির্দেশিকা জারি করা হলো সুন্দরবনে।
বর্ষার সময় অভারণের প্রাণীদের প্রজননের জন্য উপযুক্ত সময়। তাদের প্রজননে যাতে কোন বাধা সৃষ্টি না হয় তাই অভয়ারণ্যে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। পানিদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।





