শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন দলত্যাগী তাপসী মন্ডল
Party defector Tapsee Mondal challenges Shuvendu Adhikari

Truth Of Bengal: বিজেপি ছেড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তৃণমূল ভবনে অরূপ বিশ্বাস সহ দলের নেতার উপস্থিতিতে তাপসী মন্ডল ঘাসফুল শিবিরে নাম লেখান। গত বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন পদ্ম প্রতীকে। একটা সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হলেও সাম্প্রতিককালে বেশ কিছু ইস্যুতে দ্বন্দ্ব প্রকাশে আসে।
শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন দলত্যাগী তাপসী মন্ডল pic.twitter.com/hW8hCvFOKG
— TOB DIGITAL (@DigitalTob) March 13, 2025
বিশেষ করে শুভেন্দু অনুগামী সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাপসী মন্ডলের বিরোধ প্রকাশ্যে পৌঁছায়। এই নিয়ে দলীয় অভ্যন্তরে নানান চর্চা চলছিল। এই বিতর্কের মাঝেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তাপসী। বৃহস্পতিবার বিধানসভায় দাড়িয়ে শুভেন্দু অধিকারিকে সরাসরি চ্যালেঞ্জ ছু্ঁড়লেন সদ্য বিজেপি ত্যাগী হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল। এদিনই হলদিয়ায় মিটিং করছেন শুভেন্দু অধিকারি।
আর সেই সময় বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে হারানোর চ্যালেঞ্জ শুনলেন তাপসী। তার দলের ত্যাগের পর বিরোধীদল নেতা মন্তব্য করেছিলেন তাপসী মন্ডলকে রেকর্ড ভোটে হারানোর। এবার তাপসী মন্ডল বিরোধী দলনেতার সেই চ্যালেঞ্জকে একসেপ্ট করলেন। তাপসী বলেন রণকৌশল তৈরি আছে। সময়ে বুঝতে পারবে বিজেপি।






