বিনোদন

Jeet Koel Reunion: জিৎ-কোয়েলের রসায়ন নিয়ে ফের চর্চা, একসঙ্গে নতুন ছবির অপেক্ষায় দর্শক

তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রির ঝলক শেষ দেখা গিয়েছিল ‘শেষ থেকে শুরু’ ছবিতে।

Truth of Bengal: টলিউডের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি জিৎ ও কোয়েল মল্লিক। একসময় এই জুটির একের পর এক ছবি মানেই বক্স অফিসে হিটের ছাপ। দর্শকমহলে তাঁদের রসায়ন নিয়ে উন্মাদনার শেষ ছিল না। তবে শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক নিয়ে বহুবার চর্চা হয়েছে সিনেপাড়ায়। আর এবার সেই সম্পর্কের সমীকরণ নিয়ে এক পুরনো সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন দু’জনেই (Jeet Koel Reunion)।

আরও পড়ুনঃ “আধার কার্ডকেও গণ্য করা হবে”, সুপ্রিম রায়ের পর বিহারের আধিকারিকদের নির্দেশ কমিশনের

জিৎ ও কোয়েলের প্রথম ছবি ছিল ‘নাটের গুরু’। যদিও অনেকেরই মনে আছে, জিতের ডেবিউ হয়েছিল ‘সাথী’ ছবির হাত ধরে। কিন্তু কোয়েলের টলিউডে প্রথম পা রাখার সফর শুরু হয়েছিল ‘নাটের গুরু’ দিয়ে, আর সঙ্গী ছিলেন জিৎ। সেখান থেকেই শুরু তাঁদের পথচলা—যা একাধিক হিট ছবির সাক্ষী থেকেছে। পর্দায় তাঁদের কেমিস্ট্রি নিয়ে যতই চর্চা হোক না কেন, বাস্তবে তাঁদের সম্পর্ক কেমন? এই প্রশ্ন বহুবার উঠেছে। এক সাক্ষাৎকারে জিৎ সোজাসাপ্টা জানিয়েছিলেন, কোয়েল শুধুই সহ-অভিনেত্রী নন, তিনি তাঁর পারিবারিক বন্ধু। তাই কোয়েলের সঙ্গে সম্পর্কটা আরও গভীর এবং স্বচ্ছ। সেটে কোয়েলের সঙ্গে সময় কাটানো মানে হাসি-ঠাট্টায় ভরা একটা দিন (Jeet Koel Reunion)।

সেই একই সুরে কথা বলেছিলেন কোয়েলও। তাঁর মতে, জিৎ একজন অত্যন্ত সহযোগিতাপরায়ণ সহ-অভিনেতা, যাঁর সঙ্গে কাজ করাটা সবসময়ই স্বাচ্ছন্দ্যের। শুধু তাই নয়, কোয়েল জিৎকে আখ্যা দিয়েছিলেন ‘জ্ঞানের গুরু’ বলে। তাঁর কথায়, ‘‘জিৎ সব জানে! ‘নাটের গুরু’ থেকে আমাদের যাত্রা শুরু হলেও, আজও ও আমার কাছে জ্ঞানের গুরু।’’ সাক্ষাৎকারে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছিল। জিৎকে প্রশ্ন করা হয়েছিল—“যদি কোয়েল কোনও ভুল করেন?” উত্তরে জিৎ জানান, “ওর ভুল করার সম্ভাবনা খুব কম। তবে যদি কখনও হয়ও, সেট নিয়ে আমি কোনওদিনই প্রকাশ্যে কিছু বলি না। বরং আলাদা করে, ব্যক্তিগতভাবে বিষয়টা আলোচনা করি।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রির ঝলক শেষ দেখা গিয়েছিল ‘শেষ থেকে শুরু’ ছবিতে। ছবিটি বক্স অফিসে ভালোই ফল করেছিল। তবে তারপর আর একসঙ্গে তাঁদের কোনও নতুন ছবি দেখা যায়নি। বর্তমানে কোয়েল মল্লিক খুবই বেছে বেছে কাজ করছেন। অন্যদিকে জিৎ নিজেও একটা ছোট বিরতিতে রয়েছেন। ফলে, টলিপাড়ায় জল্পনা—আবার কবে একসঙ্গে ফিরবেন এই হিট জুটি? দর্শকদের মুখে এখন একটাই প্রশ্ন, “শেষ থেকে শুরু” কি আবারও হবে “নতুন শুরু”র অপেক্ষায় (Jeet Koel Reunion)?

Related Articles