রাজ্যের খবর
Trending

যখন স্বপ্নপূরণে হাতিয়ার দশ টাকার কয়েন ! লাখ টাকার বাইক তখন যৎসামান্য…

Man Made Everyone Miserable By Buying A Bike With a Ten Rupee Coin.

The Truth Of Bengal: আজকাল বাইক কেনা একজন মধ্যবিত্ত ছেলের কাছে স্বপ্ন। স্বপ্ন সত্যি করতে হলে তো অনেক কিছুই করা যায়। তাগিদ টা কতখানি তার ওপর নির্ভর করে সবটাই।তবে সেই স্বপ্ন পুরণ করতে মানুষ কতদুর যেতে পারে তারই প্রমান মিলল এবার বীরভূমে।

দশ টাকার কয়েন দিয়ে লক্ষ টাকার বাইক কিনে তাক লাগিয়ে দিলেন এক যুবক। গল্প হলেও একদম সত্যি। বীরভূমের মল্লারপুরে এক মোটরবাইক শোরুমে দশ টাকার কয়েন দিয়ে লাখ টাকার বাইক কিনে এক যুবক তাজ্জব করলেন সবাইকে।

বীরভূমের রামপুরহাট থানার চাকপাড়া গ্রামের এক লটারি বিক্রেতা দশ টাকার কয়েন এক বছর থেকে জমিয়ে লাখ টাকার মোটর বাইক কিনে অবাক করে দিলে সবাইকে। জানা গেছে ওই লটারি বিক্রেতার নাম তাপস লেট।লটারি বিক্রেতা তাপস লেট জানায় প্রত্যেকদিন তার লটারির দোকানে দশ টাকার কয়েন কখনো পাঁচ টাকার কয়েন জমা পড়তো। আর এই দশ টাকা কয়েন দেখেই তার মনের মধ্যে ইচ্ছা জাগে এই কয়েন দিয়েই তিনি একদিন বড় কিছু কিনবেন। আর এই কারণেই তিনি এই দশ টাকা কয়েনগুলি ধীরে ধীরে জমাতে শুরু করেন। ধীরে ধীরে এই কয়েন এর পরিমাণ বাড়তে শুরু করলে তিনি সেই দশ টাকার কয়েন দিয়ে গাড়ি কেনার সিদ্ধান্ত গ্রহণ করেন।

এরপর তিনি হঠাৎই বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ের জয় জগন্নাথ শোরুমে উপস্থিত হয়।আর সেখানেই তিনি ঝোলা ভর্তি করে দশ টাকার কয়েন দিয়ে মোটরবাইক শোরুমে হাজির হয়ে যান। সেই সময় ওই লটারি বিক্রেতার সঙ্গে ছিল তার এক আত্মীয়। আর পুরো ফিল্মি কায়দায় ঝোলা ভর্তি কয়েন দেখে রীতিমতো চমকে যান শোরুমের মালিকসহ অন্যান্য কর্মীরা।

Free Access

Related Articles