Mamata Banerjee: জয়েন্টে লাখ শিক্ষার্থীর সাফল্য! নার্সিং–প্যারামেডিক্যাল পরীক্ষার্থীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর
এই বিশাল সংখ্যক সফল পরীক্ষার্থীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Truth of Bengal: এবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের অধীনে নার্সিং ও প্যারামেডিকেলসহ একাধিক পেশাগত কোর্সের পরীক্ষায় সফল হয়েছেন প্রায় লাখখানেক তরুণ-তরুণী। বর্তমানে তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য কাউন্সেলিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এই বিশাল সংখ্যক সফল পরীক্ষার্থীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার লাখখানেক তরুণ-তরুণী রাজ্য জয়েন্ট এন্ট্রান্স-এর বিভিন্ন পরীক্ষায় সদ্য সফলভাবে পাস করে এই মুহূর্তে কাউন্সেলিং-এর মধ্য দিয়ে যাচ্ছেন, নার্সিং ও প্যারামেডিকেল শিক্ষার নানা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য। আমি এই প্রায় এক লক্ষ সফল তরুণ-তরুণীকে ও তাদের শিক্ষক-শিক্ষিকা তথা…
— Mamata Banerjee (@MamataOfficial) November 20, 2025
মুখ্যমন্ত্রীর তার এক্স হ্যান্ডেল বার্তায় অভিনন্দন জানিয়ে বলেছেন,“নার্সিং, প্যারামেডিকেল, ANM, GNM-সহ বিভিন্ন পেশায় যোগ দিয়ে এই পরীক্ষার্থীরা বাংলার স্বাস্থ্যক্ষেত্রকে আরও দক্ষ ও কুশলী করে তুলবে। তাঁদের শিক্ষক-শিক্ষিকাদের এবং অভিভাবকদেরও আন্তরিক শুভেচ্ছা জানাই।”তিনি আরও জানান, পেশাগত শিক্ষা, লক্ষ চাকরি এবং রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার ক্রমোন্নতি,এই তিনটি ক্ষেত্র পরস্পরের পরিপূরক। দক্ষ মানবসম্পদ তৈরি হওয়ার ফলে স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত হবে বলেও আশাবাদী প্রশাসন।






