রাজ্যের খবর

Language Protest: বাংলা ভাষা বাঙ্গালীদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা

Language Protest – Hundreds of TMC women and leaders including Bapi Halder and MLA Dr Alok Jaldatha rallied in Mathurapur block to condemn abuse of the Bengali language and mistreatment of Bengalis.

Truth Of Bengal: মথুরাপুর: লোকেশ হালদার: দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুর এক নম্বর ব্লকে মথুরাপুর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে বাংলা ভাষা ও বাঙ্গালীদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে ধিক্কার মিছিল প্রতিবাদ সভা করেন তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে(Language Protest)। এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, উপস্থিত ছিলেন সুন্দরবন জেলার সভাপতি জয়দেব হালদার। উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলোক জলদাতা। ছিলেন মথুরাপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র হালদার।

[আরও পড়ুনঃ NRC: NRC আতঙ্কে চরম সিদ্ধান্ত, ‘বাংলাদেশে পাঠানোর’ ভয়ে আত্মহত্যা!]

উপস্থিত ছিলেন মথুরাপুর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা। মূলত কয়েক হাজার তৃণমূল কর্মীরা মিলে ভিন রাজ্যে বাঙ্গালীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে এই ধিক্কার মিছিল করে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

মূলত, দেবীপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে থেকে কিষাণ মান্ডি পর্যন্ত মিছিল হয়(Language Protest)। আগামী দিনে বাঙালিদের উপর অত্যাচার বন্ধ যদি না হয় আরো বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস।