দেশ

Language Protest: বাংলাভাষী ও বাঙালীদের হেনস্থা ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূল সাংসদদের

তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই প্রতিবাদের ভিডিয় তুলে ধরা হয় এক্স হ্যান্ডেলে। তাতে অনেকে সমর্থন জানান।

Truth Of Bengal: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙ্গালীদের হেনস্থা ও নির্যাতন ইস্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতি (Language Protest)। এরই মাঝে দিল্লী পুলিশের বাংলা ভাষাকে ‘বাংলাদেশী’ তকমা দেওয়া পরিস্থিতি আরও খারাপ করে তোলে। শুধু তাই নয়, গেরুয়া শিবিরের প্রভাবশালী নেতা অমিত মালব্য আবার বাংলা ভাষাকে কোন ভাষা নয় বলে দাবি করেছেন, যা উগ্র করে দিয়েছে পরিস্থিতি।

[আরও পড়ুন: “দরকারে সিবিআই অফিস অভিযান হবে”, হুঁশিয়ারি অভয়ার বাবার]

এই সমস্ত ইস্যুতে প্রতিবাদ জানাতে বুধবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখান ঘাসফুল শিবিরের সাংসদরা। একাধিক মনীষীর ছবি হাতে নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এখানেই শেষ নয়, পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগানও তোলা হয় তাঁদের তরফ থেকে। তাতে লেখা, “বাংলার অপমান মানছি না, মানব না”। এছাড়াও ইংরেজিতে লেখা ছিল “স্টপ ইনসাল্টিং বেঙ্গল” (Language Protest)।

FB POST: https://www.facebook.com/share/v/1E7Ecu8nkX/

তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই প্রতিবাদের ভিডিয়ো তুলে ধরা হয় এক্স হ্যান্ডেলে। তাতে অনেকে সমর্থন জানান। আবার অনেকে ভিন্ন মতও তুলে ধরেছেন। প্রসঙ্গত, এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যে ভাষা আন্দোলনে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতারা। যদিও বিজেপি ঘাসফুল শিবিরের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এবার দেখার বিষয় এই পর্ব কোথায় গিয়ে শেষ হয় (Language Protest)।

Related Articles