বেতন বাড়ালো আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি হেল্পারদের
Increased salary of Asha workers, Anganwadi workers and Anganwadi helpers

The Truth of Bengal: ৭৫০টাকা করে বেতন বৃদ্ধি পাচ্ছে আশাকর্মীও অঙ্গনওয়াড়ি কর্মীদের। একইসঙ্গে অঙ্গনওয়াড়ির হেল্পারদের বেতনও ৫০০টাকা বাড়ানো হয়েছে।১এপ্রিল থেকেই এই বর্ধিত বেতন মিলবে। সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক দায়বদ্ধতা এতে বাড়বে বলে এইসব কর্মী সংগঠনগুলো মনে করছেন।৮মার্চ আর্ন্তজাতিক নারী দিবস।তার আগেই নারীকল্যাণে দায়িত্বপালন করা অঙ্গনওয়াড়ি-আশাকর্মীদের এক প্রস্থ বেতন বাড়াল রাজ্য সরকার। রাজ্যে প্রায় ৬২হাজার আশা কর্মী রয়েছেন।অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন তার থেকে বেশ কিছুটা বেশি।এইসব কর্মীরা দিনরাত এককরে কাজ করেন। প্রসূতি মায়ের কেয়ার নেওয়া থেকে শুরু করে শিশুর স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া সবেতেই সমাজের হিতে কাজ করেন তাঁরা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,তাঁদের সমাজের হিতকারী বলে উল্লেখ করে নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
- আশা কর্মীরা প্রতি মাসে ৪,৫০০টাকা সাম্মানিক পান
- আশা কর্মীদের কল্যাণে দেওয়া হয় উত্সাহ ভাতা
- ৬২হাজার আশাকর্মীর বেতন বাড়ল ৭৫০টাকা
- একইসঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনবৃদ্ধি ৭৫০টাকা
অঙ্গনওয়াড়ি কর্মীদের সংখ্যা আশাকর্মীদের তুলনায় আরও কিছু বেশি।সমাজের জন্য যাঁরা অগ্রণী ভূমিকা পালন করেন,ঝুঁকি নিয়েও সেবা করেন তাঁদের সুখে-শান্তিতে রাখার জন্য রাজ্য সরকার যথাসাধ্য কাজ করে যাবে বলে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। রাজ্য সরকার এইভাবেই তাঁদের জন্য কাজ করে যাব। বাংলার মানুষের হিতার্থে যাঁরা কাজ করছেন তাঁদের কল্যাণে এই সিদ্ধান্ত বলেও প্রশাসনিক প্রধান বার্তা দেন।
It is with immense pleasure that I announce that from April, 2024, our ASHA and Anganwadi workers will receive an enhanced remuneration of Rs. 750 every month. Additionally, we’ve decided to increase the monthly remuneration for our Anganwadi helpers by Rs. 500.
Despite the… pic.twitter.com/Za34rIYVgz
— Mamata Banerjee (@MamataOfficial) March 6, 2024
একইসঙ্গে তিনি জানান অঙ্গনওয়াড়ি হেল্পাররাও অতিরিক্তি ৫০০টাকা বেতন পাবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,কর্মচারী কল্যাণে ঘোষণা করেন।রাজ্যে চালু স্বাস্থ্যসাথী প্রকল্পে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা পান আশাকর্মীরা।সামাজিক সুরক্ষার স্বার্থে যাঁরা কাজ করে চলেছেন তাঁদের জীবন-জীবিকার সুরক্ষায় বাংলার প্রশাসন যে দায়বদ্ধ সেকথা নারীদিবসের আগে আরও একবার মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






