দিলীপ দার বিয়েতে আমন্ত্রণ পেলে আমিও যেতাম! মন্তব্য অনুব্রত মণ্ডলের
If I had been invited to Dilip Dar's wedding, I would have gone too! Comments by Anubrata Mondal
Truth Of Bengal: দুবরাজপুরের রবীন্দ্র সদনে দুবরাজপুর ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখার্জি রাজ্য যুব সম্পাদক দেবব্রত সাহা, দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও অরুণ কুমার চক্রবর্তী, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে সহ আরও অনেক।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল জানান, খুব ভালো জিনিস, কোন বিয়েকে তো খারাপ বলা যায় না। এটাতে শুভেচ্ছা জানাই উনাকে। উনি নিমন্ত্রণ করলে আমি যেতাম। দিলীপ দা খুব ভালো লোক।
এটা পার্টির একটা অভ্যন্তরীণ রুটিন মিটিং। যেখানে ব্লক তৃণমূল ও শহর তৃণমূলের নেতৃত্বরা ছাড়াও কাউন্সিলর ও গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা ছিলেন। এছাড়াও আগামীকাল বোলপুরে ওয়াকফ আইন বিরোধী যে মিছিল ছিল সেই মিছিল প্রত্যাহার করার জন্য ওয়াকফ কমিটিকে ধন্যবাদ জানান তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।






