উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে টি ম্যানেজমেন্টের কোর্সে ভর্তির জন্য কীভাবে করবেন আবেদন
How to apply for admission to the Tea Management course at North Bengal University
Truth Of Bengal: মৌ বসু : উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের টি সায়েন্স বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য টি ম্যানেজমেন্ট বিষয় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন সুযোগ রয়েছে। ১০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে এই ঠিকানায়—” The Registrar, University of North Bengal, P.O North Bengal University, Raja Rammohunpur, Siliguri-734013, District-Darjeeling)।
যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনোর শাখায় স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। ২০২৪ সালের ১ জুনের নিরিখে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। যে কোনো ভারতীয় নাগরিক আবেদনের যোগ্য। কোর্স ফি ৩০ হাজার টাকা।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (www.nbu.ac.in) এর নির্দিষ্ট বয়ান অনুযায়ী আবেদনপত্র পূরণ করে, নিজের নাম ও ঠিকানা লেখা আরেকটি খাম অন্য একটি খামে ভরে ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় ছবি সেঁটে দেবেন। আবেদনপত্রের সঙ্গে University of North Bengal এর অনুকূলে ফি বাবদ ২০০ টাকার ডিমান্ড ড্রাফট জমা দিতে হবে।
প্রার্থী বাছাই করা হবে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে। কোর্সের মেয়াদ ১ বছর। আসন সংখ্যা ৪৯। ১৬ ডিসেম্বর প্রবেশিকা পরীক্ষা হবে। প্রথম মেধাতালিকা বেরোবে ১৭ ডিসেম্বর। সেই মেধাতালিকা অনুযায়ী ভর্তি করা হবে ১৯-২৬ ডিসেম্বর। দ্বিতীয় মেধাতালিকা বেরোবে ২৭ ডিসেম্বর। সেই মেধাতালিকা অনুযায়ী ভর্তি করা হবে ৩০ ডিসেম্বর, ২০২৪ থেকে ২ জানুয়ারি ২০২৫। ক্লাস শুরু হবে ২০২৫ সালের ৩ জানুয়ারি থেকে। বিস্তারিত তথ্য জানতে নজর রাখতে হবে অফিশিয়াল ওয়েবসাইটের দিকে।



