আরামবাগে বন্যা দুর্গতদের পাশে রাজ্যের মন্ত্রী সহ হুগলি জেলা প্রশাসন
Hooghly district administration along with the state minister stand beside the flood victims in Arambagh

The Truth Of Bengal: মঙ্গলবার বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে আরামবাগের হরাদিত্য এলাকায় এলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। হুগলি জেলার জেলা শাসক মুক্তা আর্য সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। উল্লেখ্য, নিম্নচাপের কারণে লাগাতার বৃষ্টি ও ডিভিসি দফায় দফায় জল ছাড়ায় আরামবাগের সমস্ত নদী গুলির জলস্তর ক্রমে বৃদ্ধি পাচ্ছে। নদীর জল উপচে জলমগ্ন হয়ে পড়ে আরামবাগ মহকুমা সহ আরামবাগ ব্লকের বেশ কিছু এলাকা।
জানা যায়,সোমবার গভীর রাতে ফুলেফেঁপে উঠে মুণ্ডেশ্বরী নদীর জল। জল ঢুকতে শুরু করে আরামবাগের হরিণখোলা পঞ্চায়েতে এলাকায়। বন্যা দুর্গত মানুষদের গতকাল গভীর রাতেই হরাদিত্য এলাকার ত্রাণ শিবিরে নিয়ে আসা হয় পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে। মঙ্গলবার সেই ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষের পাশে দাঁড়াতে, তাদের সাথে দেখা করতে আসেন মন্ত্রী। সাথে উপস্থিত হন হুগলীর জেলার জেলা শাসক, আরামবাগ মহকুমা শাসক শুভাশিনী, আরামবাগের সাংসদ মিতালী বাগ, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা।
এদিন তাঁদের সাথে দেখা করার পাশাপাশি তাঁদের হাতে খাবার ও ত্রাণ সামগ্রী তুলে দেন তারা। সাথে সর্বদা তাঁদের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়। এর পরে তারা গোঘাটের উদ্দেশে রওনা দেন। বন্যা বিধ্বংস্ত গোঘাটের নকুন্ডা পঞ্চায়েত এলাকা পরিদর্শন করবেন বলেও জানা যায়।






