রাজ্যের খবর

কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ সমবায় সমিতির বিরুদ্ধে

Fraud Cooperative Societies

The Truth of Bengal: কোটি টকার আর্থিক আত্মসাৎ করার অভিযোগ এক সমিতির বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার বাগানগ্রাম বাংলানি এলাকায় ২০০৫ সালে তৈরি হয়েছিল বাগানগ্রাম জনজাগরণ উন্নয়ন সমিতি। গ্রামবাসীরা তাদের জমানো টাকা রেখেছিলেন সেই সমিতিতে । গ্রামবাসীদের কথা মত ১ টাকা করে সুদ পেতেন তারা । অভিযোগ প্রায় পাঁচ বছর ধরে সেই টাকা দেওয়া হচ্ছে না । বাসিন্দারা একাধিকবার দাবি জানিয়েছেন তাদের আসল টাকা ফেরত দেওয়া হোক ।

অভিযোগ টাকা ফেরত এর জায়গায় শুধু প্রতিশ্রুতি মিলেছে । সোমবার ক্ষুব্ধ বাসিন্দারা ওই সমিতির এক সদস্য জয়দীপ বিশ্বাসের বাড়ি ঘিরে ক্ষোভ দেখাতে থাকে । গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন প্রায় পাঁচ বছর ধরে আমাদের টাকা দেওয়া হচ্ছে না । আমরা সমিতির সদস্যদের কাছে দাবি জানিয়ে ছে আসল টাকা ফেরত দেয়া হোক তাও ফেরত দেওয়া হচ্ছে না । আমাদের জমানো টাকা আত্মসাৎ করেছে সমিতির লোকজন । কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলছেন তারা । আজ সকালে শিপালি মন্ডল নামে এক মহিলা টাকা চাইতে গেলে তাকে মারধর ও করা হয় ।

অন্যদিকে সদস্য জয়দীপ বিশ্বাস বলেন করোনার সময় আমাদের প্রচুর টাকার লোকশান হয়েছে । সেই কারণেই আমরা টাকা দিতে পারছি না । গ্রাহকদের আমরা আশ্বাস দিয়েছি তাদের প্রাপ্য টাকা আমরা ফিরিয়ে দেবো । কিছু জমি জায়গা আছে সেগুলো বিক্রি করে তাদের টাকা আমরা পরিশোধ করবো।

Free Access

Related Articles