রাজ্যের খবর
Trending

কয়লা চুরি রুখতে উদ্যোগ ECL-এর, খনি এলাকায় বসছে বিশেষ ক্যামেরা

ECL's initiative to stop coal theft

The Truth Of Bengal : পশ্চিম বর্ধমান জেলা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ইসিএল-এর একাধিক কয়লাখনি রয়েছে। অভিযোগ ইসিএল-এর সেই সব কয়লাখনি থেকে প্রায়দিনই কয়লা চুরি হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে পাহারার ব্যবস্থ্যা করা হলেও আটকানো যাচ্ছে না চুরির ঘটনা। সেই কয়লা চুরি আটকাতে এবার নয়া ব্যবস্থা। চুরি রুখতে অভিনব প্রযুক্তি চালু করতে চলছে ইসিএল। ইসিএল-এর সিএমডি সমীরন দত্ত জানান, কয়লাখনিগুলিতে আই ট্রিপল সি প্রযুক্তি চালু করা হবে। অর্থাৎ ইলেকট্রনিক্স গ্যাজেটস ক্যামেরা লাগানো হবে।

এর ফলে কয়লাখনিগুলির প্রতি মুহূর্তের ছবি মনিটর করা যাবে নির্দিষ্ট জায়গা থেকে। এই প্রযুক্তি চালু হলে কয়লা চুরি আটকানো সহজ হবে। দুটি পর্যায়ে এই প্রযুক্তি চালু করা হবে। চলতি বছরের মধ্যেই ইসিএলে এই প্রযুক্তি চালু হয়ে যাবে বলে জানিয়েছেন ওই আধিকারিক। এর পাশাপাশি ইসিএলে আরও সশস্ত্র নিরাপত্তা বাহিনীর বাড়ানোর জন্য সিআইএসএফ সহ বিভিন্ন জায়গায় চিঠি দেওয়া হয়েছে। বিস্তীর্ণ এলাকা থেকে কয়লা চুরি আটকাতে এবার এই পদক্ষেপ করতে চলেছে ইসিএল। মনে করা হচ্ছে, নয়া ব্যবস্থার হাত ধরে এবার অনেকটাই আটকানো যাবে কয়লা চুরি।

বেআইনিভাবে কয়লা পাচার বা কয়লা চুরি ইসিএলের অন্যতম একটি সমস্যা। এবার সেই সমস্যা সমাধানের দিকেও নজর দিতে চাইছে খনি কর্তৃপক্ষ। সেই জন্য কয়লা খনি এলাকাগুলির সুরক্ষা বৃদ্ধির দিকে নজর দেওয়া হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি আরও বেশি জওয়ান যাএ মোতায়েন করা যায়, সেই চেষ্টা করছে ইসিএল কর্তৃপক্ষ।

 

FREE ACCESS

 

Related Articles