রাজ্যের খবর

বাংলায় ফিরল ইঞ্জিনিয়ারের নিথর দেহ

The frozen body of the engineer returned to Bengal

The Truth Of Bengal : কুয়েত থেকে ফিরল কফিনবন্দি দ্বারিকেশ পট্টনায়েকের দেহ। বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। পশ্চিম মেদিনীপুরের দাতনে তার পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হয় দেহ। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে দ্বারিকেশ। কুয়েতের বহুতলে ভয়াবহ আগুনে মৃত্যু হয় তার। রাজ্য সরকারের সহযোগিতায় দ্রুততার সাথে দেহ নিয়ে আসার ব্যবস্থা করে প্রশাসন।

কুয়েত থেকে বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয় তার দেহ। কুয়েতে অগ্নিকাণ্ডে মৃত‍্যু বাংলার ইঞ্জিনিয়ারের। মৃত‍্যু দ্বারিকেশ পট্টনায়েক। মেদিনীপুরের শরৎপল্লির বাসিন্দা দ্বারিকেশ পট্টনায়েক। বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা। রাজ্য সরকারের তরফ থেকে বিমানবন্দরে পরিবারের কাছে দেহ হস্তান্তর করা হয়। এরপরই শব বাহী গাড়ি করে তার দেহ নিয়ে যাওয়া হয় দাঁতন তার পৈত্রিক বাড়িতে। বিমানবন্দরে উপস্থিত হন দাঁতনের বিডিও। তার তত্ত্বাবধানে দেহ নিয়ে যাওয়া হয় দ্বারিকেশের শরৎপল্লির বাড়িতে।

Related Articles