রাজ্যের খবর
Trending

বিতর্কে ফের ‘সালিশি সভা’ ! হাওড়ার ঘটনায় কাঠগড়ায় তৃণমূল নেতা

Dispute again 'arbitration meeting'! Trinamool leader in Kathgarh on Howrah incident

The Truth Of Bengal: পারিবারিক বিবাদের অবসান ঘটাতে সালিশি সভার আয়োজন করা হয়েছিল, তবে তা এরূপ পরিণতি নেবে, তা স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেনি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের কান্দুয়ায়। সূত্রের খবর অনুযায়ী, পাঁচলার জুজুরসাহা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান শেখ খলিল আহমেদের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ। এদিন পাঁচলার ব্যবসায়ী শাহাবুদ্দিন সেপাইয়ের বাড়িতে একটি সালিশি সভা বসে। মূলত, মেয়ের বিয়ে নিয়ে তার স্ত্রীয়ের সঙ্গে বিবাদের সূত্রপাত। পরবর্তীতে, বিবাদের জেরে শাহাবুদ্দিনের বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। আর সেই সমস্যার দূরীকরণের জন্যই এবার একটি সালিশি সভার আয়োজন করা হয় তার বাড়িতে। তবে, সেই সালিশি সভা চলাকালীনই শাহাবুদ্দিনের উপর চড়াও হয় শেখ খলিল আহমেদের দলবলের ১৫-২০ জন যুবক। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ উঠেছে।

অপরধিকে, শাহাবুদ্দিনের অভিযোগ, খলিল আহমেদ ফোন করে তার দলবলকে ডাকেন। আর তারপরেই সেখানে এসে উপস্থিত হয় দুটি ম্যাটাডোর এবং ৫০ টি বাইকে করে প্রায় ১৫০ ছেলে। পরবর্তীতে, ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে শাহাবুদ্দিন আশ্রয় নেন তার ভাইপোর বাড়িতে। তবুও লাভ কিছু হয়না। সেই বাড়িতেও হামলা চালায় খলিল আহমেদের নেতৃত্বাধীন যুবকরা। আর আলমারি ভেঙে চল্লিশ হাজার টাকা নগদ, সোনার গয়না এবং দামি মোবাইল সেট সহ যাবতীয় জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায়। এরপর, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার বিশাল পুলিশ বাহিনী। তদন্ত শুরু হলেও পুলিশের তরফে বলা হয়েছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে চোপড়ায় সালিশি সভার ঘটনা সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। পরবর্তীতে, গ্রেফতারও করা হয়েছিল অভিযুক্ত জেসিবিকে। তবে, বাংবার এরকম সালিশি সভার নামে অত্যাচার চালানোর ফলে, তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা।

Related Articles