Deul Kanksa: দেউল পর্যটন কেন্দ্রে ডিজে রুখতে তৎপর বন দফতর
প্রথমে সতর্ক করা হচ্ছে সেই সতর্ক কেউ না মানলে বাজেয়াপ্ত করা হচ্ছে সাউন্ড সিস্টেম। দুর্গাপুর বনাঞ্চল সূত্রে খবর, থার্মোকলের পাতা গ্লাস সম্পূর্ণ নিষিদ্ধ।
সনাতন গরাই, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র কাঁকসার দেউল। নতুন বছরের প্রথম দিনে উপচে পড়েছে ভিড়। দেউলে রয়েছে বিরল বন্য জীবজন্তু। তাদের যাতে কোন ক্ষতি না হয় তাই ডিজে রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে বনদপ্তর। দুর্গাপুর রেঞ্জের বনদপ্তরের আধিকারিকরা ও কর্মীরা, পুলিশকে সঙ্গে নিয়ে চালাচ্ছে অভিযান। ডিজে বাজালে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। প্রথমে সতর্ক করা হচ্ছে সেই সতর্ক কেউ না মানলে বাজেয়াপ্ত করা হচ্ছে সাউন্ড সিস্টেম। দুর্গাপুর বনাঞ্চল সূত্রে খবর, থার্মোকলের পাতা গ্লাস সম্পূর্ণ নিষিদ্ধ।
ডিজে বাজানো যাবে না। সংরক্ষিত বনাঞ্চলের ভেতর পিকনিক করা নিষিদ্ধ। সনু প্রসাদ নামের এক পর্যটক বলেন,”শিশুরা তো খুব খুশি। আমাদেরও খুব ভালো লাগছে এমন পরিবেশে এসে। হরিণ দেখলাম, ময়ূর দেখলাম। সারাদিন এখানেই আমরা এখানেই কাটাব” শিবপুর বিট অফিসার অনুপ মন্ডল বলেন,”২৫শে ডিসেম্বর থেকে নজরদারি শুরু হয়েছে। ফার্স্ট জানুয়ারি থেকে ভিড় বাড়ছে। মানুষজন মনোরম পরিবেশ উপভোগ করছেন। তবে গ্রীন পিকনিক জোন করা হয়েছে। সেই নিয়ম লঙ্ঘন করলে আমরা কড়া পদক্ষেপ গ্রহণ করছি।”


