পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপনে কলকাতা পুলিশ,সচেতনতায় জোর নগরপালের…
Commissioner of Police, Vineet Goyal, emphasized on increasing public awareness campaign.

The Truth Of Bengal: পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন করল কলকাতা পুলিশ।সেই অনুষ্ঠানে মূলতঃ দুর্ঘটনা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।পুলিশ কমিশনার বিনীত গোয়েল,নাগরিক সচেতনতায় প্রচার বাড়ানোর ওপর জোর দেন। যানজট এড়ায়ে মিটিং-মিছিলেন নির্দিষ্ট রুট অনুসরণ করা দরকার বলেও মন্তব্য করেন তিনি।
পথচারীদের মন মগ্ন থাকে মোবাইলে।কেউ কেউ আবার এ গাড়ি সিগনাল মানে না মনোভাব নিয়ে রা্স্তা পারপার করেন।যারজন্য ঘটে দুর্ঘটনা।প্রায় প্রতি দিনই দুর্ঘটনার শিকার হন অনেকে। পথ নিরাপত্তা নিয়ে সচেতনতার প্রসারে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচী প্রতিবছরই পালন করে কলকাতা পুলিশ। ২০১৬ সাল থেকে পথ সচেতনতার অবিরাম প্রচার এ প্রসারে কাজও হয়েছে অনেক। কলকাতা পুলিশের পরিশ্রমে পথ দুর্ঘটনার সংখ্যাও অনেক কমেছে।এবার ২১ জানুয়ারি থেকে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা হয়।সেই নিরাপত্তা রক্ষার জনজাগরণ কর্মসূচি সাড়া ফেলল। তথ্য বলছে,
- ২০২১ এ পথদুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল ১৯৬
- ২০২২এ দুর্ঘটনায় প্রাণ হারান ১৮৫ জন
- ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ১৫২
- ২০২৪এর জানুয়ারিতে পথ দুর্ঘটনা ঘটেছে ৪৬টি
পথ দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনতে সচেতনতায় জোর দিয়েছেন নগরপাল বিনীত কুমার গোয়েল।মিটিং মিছিলের জন্য কলকাতায় কোনও জায়গার ব্যবস্থা করা হবে কিনা তা নিয়ে জিজ্ঞাসা করা হলে নগরপাল বিনীত গোয়েল জানান, ‘এটা আমরা আগেই ভেবেছি। এমনিতেও শহরের একটা নির্দিষ্ট রুট দিয়েই মিটিং মিছিলের অনুমতি দেওয়া হয়। মানুষের আরও সচেতন হওয়ার প্রয়োজন আছে মিটিং মিছিল নিয়ে।‘
পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান বা ব়্যালির আয়োজন।সবমিলিয়ে দুর্ঘটনায় মৃত্যুর হার কমানোর নানা আঙ্গিকে প্রচার ছাপ রাখবে বলে পুলিশ কর্তাদের আশা।
Free Access






