রাজ্যের খবর

গান্ধী জয়ন্তীর আগে সিউড়িতে শুরু বিশেষ কর্মসূচি

Before Gandhi Jayanti, Siwri started a special program

Truth Of Bengal : ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে স্বচ্ছ ভারত কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার সিউড়ি রেলস্টেশন চত্বরে পোস্ট অফিস, একটি স্বেচ্ছাসেবী সংস্থা, রেল এবং সিউড়ি বিদ্যাসাগর কলেজের এনসিসি উদ্যোগে একটি কর্মসূচির আয়োজন করা হয়। যে কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় এলাকা পরিষ্কার করার পাশাপাশি আধার কার্ড সংশোধন ও জিরো ব্যালেন্স একাউন্ট খুলে দেওয়ার বন্দোবস্ত করা হয়।

একদিনের জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং মঙ্গলবার সকাল থেকেই কর্মসূচি চালানো হচ্ছে। যাদের কোনরকম ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের এবং নতুন করে যারা একাউন্ট খুলতে চান তাদের সম্পূর্ণ বিনামূল্যে জিরো ব্যালেন্স একাউন্ট খুলে দেওয়া হচ্ছে কেবলমাত্র আধার নম্বরের ভিত্তিতে। এছাড়াও আধার কার্ড সংশোধন করে দেওয়া হচ্ছে বিনামূল্যে। সকাল থেকে এমন পরিষেবা পেয়ে এলাকার বাসিন্দারা খুশি এবং তারা ভিড় জমাচ্ছেন ওই কর্মসূচির শিবিরে।

Related Articles