রাজ্যের খবর

ঘরের ভেতর থেকে এক প্রবাসী যুবকের পচা পচা গলা মৃত উদ্ধার

A migrant youth was found dead inside the house with his throat rotten

The Truth Of Bengal,নদিয়া,মাধব দেবনাথ:  আগরতলায় কর্মরত এক প্রবাসী যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কল্যাণীর হরিণঘাটায়। ঘটনাটি ঘটেছে হরিণঘাটা বিধানসভার অন্তর্গত নগরউখড়া দুনম্বর পঞ্চায়েতের সিঙ্গা মাঠপাড়া এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম হরষিত মণ্ডল। বয়স ২২ বছর। তার বাবার নাম ফটিক মণ্ডল। হরষিত পেশায় আগরতলার একটি রেস্টুরেন্টের কাজ করতো।

প্রতিবেশীদের দাবি, আজ সকালে তারা দুর্গন্ধ পান এরপর খবর দেন পুলিশকে, যদিও দ্রুত ঘটনাস্থলে পুলিশ এসে ঘরের দরজা খুলতেই দেখে ওই প্রবাসী যুবক ফ্যানের সাথে গলাই গামছা বেঁধে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান বেশ কয়েকদিন আগে ওই যুবক নিজে থেকেই আত্মহত্যা করেছে, যার কারণে দেহতে পচন ধরেছে।

যদিও মৃতদেহ উদ্ধার করতে অনেকটাই বেগ পেতে হয় পুলিশকে। অন্যদিকে ওই যুবকের মৃত্যুর পেছনে রয়েছে কি কোন রহস্য, নাকি নিছক নিজে থেকেই আত্মহত্যা করল যুবক, তার তদন্তে একদিকে যেমন হরিণঘাটা থানার পুলিশ, অন্যদিকে মৃতদেহ আজ পাঠানো হয় ময়না তদন্তে।

Related Articles