Uncategorized

Sanjay Kapoor: মৃত্যুর পর পেরিয়েছে ৬দিন, এখনো শেষকৃত্য হল না করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের, কারণ কি?

Karishma Kapoor’s ex-husband Sanjay Kapur dies at 53 after a bee sting incident during golf in London. Funeral delayed for 6 days

Truth of Bengal: প্রয়াত হয়েছেন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর (Sanjay Kapoor)। লন্ডনের এক ক্লাবে গল্ফ খেলতে গিয়েছিলেন করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী শিল্পপতি সঞ্জয় কপূর। সেখানেই গল্ফ খেলতে গিয়ে ঘটে বিপত্তি। গল্ফ খেলতে খেলতে আচমকাই মৌমাছি গলায় ঢুকে যায় সঞ্জয়ের। চেষ্টা করে সেটা বের করতে না পারায় ঘাবড়ে যান, বিচলিত হয়ে যান। তৎক্ষণাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবারই মৃত্যুর কোলে ঢলে পড়েন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। সঞ্জয় কাপুরের মৃত্যুর পর পেরিয়ে গিয়েছে ৬ দিন। তবে এখনও পর্যন্ত শেষকৃত্য সম্পন্ন হয়নি সঞ্জয় কাপুরের। কিন্তু কারণ কি?

আরও পড়ুন: Freedom Fighter: ইনিই সুভাষচন্দ্রের রাজনৈতিক গুরু, জানেন কে ছিলেন?

আগেই জানা গিয়েছিল, লন্ডনে ময়নাতদন্তের পর দিল্লিতে আনা হবে শিল্পপতির মরদেহ। দিল্লিতেই হবে শেষকৃত্য। আমেরিকার নাগরিকত্ব থাকায় বেশ কিছু আইনি জটিলতা রয়েছে। আর সেই কারণেই মৃত্যুর ৬দিন হলেও এখনো শেষকৃত্য সম্পন্ন হয়নি করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের। এমনকি সঞ্জয়ের মৃত্যুর পর প্রকাশ্যে দেখা যায়নি সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেবকে। সঞ্জয়ের মৃত্যুর পর প্রিয়া সচদেবের বাবা অশোক সচদেব জানিয়েছিলেন, লন্ডনে ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে এবং আইনি কাগজপত্র শেষ না হওয়া পর্যন্ত পরিবার মৃতদেহ ভারতে আনতে পারবেন না। আসলে ভারতের নাগরিকত্ব নেই, তাই সঞ্জয়ের মরদেহ দেশে আনার আগে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে তাঁর পরিবারকে। আর সেইজন্যই শেষকৃত্য দেরি হতে পারে বলে খবর। কিন্তু তারপরে কেটে গিয়েছে ৬ দিন। এখনো সঞ্জয়ের শেষকৃত্য না হওয়ায় উঠছে একাধিক প্রশ্ন (Sanjay Kapoor)।

Truth of bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

উল্লেখ্য, ২০০৩ সালে করিশ্মা কাপুর ও সঞ্জয় কাপুর বিবাহ বন্ধনে আবদ্ধ হন।দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৬ সালে ডিভোর্স হয়ে যায় তাঁদের। করিশ্মা-সঞ্জয়ের দুই সন্তান। ২০০৫ সালে জন্মগ্রহণ করে মেয়ে সামাইরা। ২০১১ সালে পুত্র কিয়ান। এরা দু’জনই এখন করিশ্মার সঙ্গে থাকে। যদিও সঞ্জয় পরে বিয়ে করেন প্রিয়া সচদেবকে। পাঁচ বছর সম্পর্কে থাকার পর দিল্লির বাসভবনে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানে চার হাত এক হয়। সঞ্জয়-প্রিয়ার এক পুত্র রয়েছে, নাম আজারিয়াস কাপুর। তবে করিশ্মা আর বিয়ে করেননি। দুই ছেলে মেয়েকে নিয়ে একাই রয়েছেন। তবে হঠাৎ করেই প্রাক্তন স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেত্রীর দুই সন্তানও। এখন দেখার কবে সঞ্জয় কাপুরের দেশে ফেরে এখন শেষকৃত্য সম্পন্ন হয় (Sanjay Kapoor)।

Related Articles