Uncategorized

সোনুর পর এবার কমল হাসান, কন্নড় ভাষা নিয়ে মন্তব্যের জেরে দায়ের অভিযোগ

After Sonu, now Kamal Haasan, complaint filed for comments on Kannada language

Truth of Bengal: যত বিতর্ক কন্নড় ভাষা নিয়ে। কিছুদিন আগেই কন্নড় ভাষা নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে বিপাকে পড়েছিলেন গায়ক সোনু নিগম। এবার কন্নড় ভাষা নিয়ে মন্তব্যের ঝেড়ে বিপাকে পড়লেন দক্ষিণী তারকা কমল হাসান। সম্প্রতি কর্নাটকের বেঙ্গালুরুতে ‘ঠগ লাইফ ইন চেন্নাই’ ছবির এক অনুষ্ঠানে গিয়েছিলেন কমল হাসান। সেখানেই তামিল ভাষা থেকেই কন্নড় ভাষার উৎপত্তি বলে দাবি করেন অভিনেতা। ব্যাস তার পর থেকেই শুরু বিতর্ক। এমনকি অভিনেতার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।

সূত্রের খবর, কর্নাটক রক্ষণা বেদিকে তথা কেআরভি নামে একটি স‌ংগঠনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে কমল হাসনের বিরুদ্ধে। কেআরভি-র সভাপতি প্রবীণ শেট্টি অভিযোগে জানিয়েছেন, অভিনেতার এই মন্তব্য সম্পূর্ণ বেআইনি। এই মন্তব্যের জেরে তামিলনাড়ু ও কর্নাটক, এই দুই রাজ্যের মধ্যে সম্প্রীতি ক্ষুণ্ণ হচ্ছে বলেও তাঁর দাবি। যদিও এই বিতর্কের পরেই মুখ খুলেছেন কমল হাসানও।

দক্ষিণী সুপারস্টারের দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কর্নাটকের প্রতি ভালবাসা থেকেই এই মন্তব্য করেছিলেন তিনি। তাই ক্ষমা চাইতে রাজি নন কমল। তিনি বলেছেন, “ভালবাসা থেকে বলা কথার জন্য আমি ক্ষমা চাইব না।” এখন দেখার এই বিতর্ক কতদূর যায়।

Related Articles