ভারতে Realme 15 Pro Game of Thrones Edition! জানুন এর ফিচার
রিয়েলমি ১৫ প্রো গেম অফ থ্রোনস লিমিটেড এডিশন ফোনের রিয়ার প্যানেলে একটি রঙ পরিবর্তনকারী বৈশিষ্ট্য রয়েছে।
Truth Of Bengal: টেকস্যাভি ভারতীয় ক্রেতাদের জন্য সুখবর। ভারতে আসল Realme 15 Pro Game of Thrones Edition। জনপ্রিয় ফ্যান্টাসি টিভি সিরিজের থিম-যুক্ত এই লিমিটেড এডিশনে ওয়েস্টেরোস অনুপ্রাণিত ডিজাইন, কাস্টম প্যাকেজিং এবং এক্সক্লুসিভ থিম পাওয়া যাবে। এর স্পেসিফিকেশন মূল মডেলের মতো রাখা হয়েছে। লিমিটেড এডিশনটি শুধু একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ভারতে Realme 15 Pro Game of Thrones Limited Edition এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম পড়বে ৪৪,৯৯৯ টাকা।
রিয়েলমি ১৫ প্রো গেম অফ থ্রোনস লিমিটেড এডিশন ফোনের রিয়ার প্যানেলে একটি রঙ পরিবর্তনকারী বৈশিষ্ট্য রয়েছে। যেকারণে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে ডিভাইসের কালো রঙ পরিবর্তিত হয়ে গাঢ় লাল হয়। রিয়েলমি এই প্রযুক্তিটিকে “বর্ন ইন ফায়ার” (Born in Fire) হিসাবে উল্লেখ করেছে। এমনকি ইউজার ইন্টারফেসেও ‘ফায়ার’ এবং ‘আইস’ উভয় অনুপ্রাণিত থিম রয়েছে। এছাড়াও এআই এডিট জিনি (AI Edit Genie) ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এআই ব্যবহার করে মধ্যযুগীয় পোশাকগুলি তৈরি করতে পারবেন।
Realme 15 Pro Game of Thrones একটি স্পেশাল কালেক্টর বাক্স রয়েছে যার ভেতরে একটি ছোট আয়রন থ্রোন, ওয়েস্টেরোস কন্টিনেন্টের একটি মানচিত্র, হাউস টারগারিয়েনের একটি পরিচয় এবং হাউস স্টার্কের একটি পরিচয়পত্র মিলবে। গেমস অফ থ্রোনস ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য, পোস্টকার্ড এবং সিগিল স্টিকারের একটি সম্পূর্ণ সংগ্রহ রয়েছে, যার সাথে জন স্নো, ডেনেরিস এবং টাইরিয়নের মতো জনপ্রিয় চরিত্রগুলির ছবি রয়েছে।





