প্রযুক্তি

৪জি সিমযুক্ত ছোটদের স্মার্টওয়াচ আনল Pebble

Pebble launched a smartwatch for kids with 4G SIM

Truth Of Bengal: মৌ বসু : ভারতে শিশুদের জন্য kids-centric smartwatch Pebble Junior নামে নয়া মডেলের স্মার্টওয়াচ বাজারে আসল। পেবল জুনিয়র কিডস স্মার্টওয়াচের দাম পড়বে ৫,৯৯৯ টাকা। এই 4G smartwatch ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমেও কিনতে পাওয়া যাবে।

এই 4G smartwatch এ যে কোনো টেলিকম সংস্থার সিম কার্ড ব্যবহার করা যাবে। এই স্মার্টওয়াচের মাধ্যমে ফোনও করা যাবে। এতে টু ওয়ে HD Video Calling এর সুবিধা পাওয়া যাবে। এর সাহায্যে শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে ভিডিও কল করতে পারবে। এছাড়াও এই বিশেষ স্মার্টওয়াচে Geo Fencing এবং Live Location ফিচার রয়েছে, যার মাধ্যমে সব সময় ছোটদের লোকেশন ট্র্যাক করা যাবে।

Pebble Junior smartwatch এ একটি ডেডিকেটেড SOS বাটন দেওয়া হয়েছে। এটি একবার প্রেস করে বাড়িতে এমারজেন্সি কল করা যাবে। পাশাপাশি, এই 4জি স্মার্টওয়াচে Parental Control ফিচার রয়েছে। ফলে এর সাহায্যে একসঙ্গে পরিবারের ৫ জন সদস্যকে প্রাইমারি ও এমারজেন্সি কন্ট্যাক্ট হিসাবে যোগ করা যাবে। এছাড়াও এই ফিচারের সঙ্গে Class Mode, Remote Photo Capture এবং Ambient Voice Monitoring এর সুবিধাও রয়েছে। এই স্মার্টওয়াচে 24×7 Heart rate রেকর্ড এবং SPO2 মিটারের মতো গুরুত্বপূর্ণ হেল্থ ট্র্যাক ফিচার আছে। Pebble Junior 4G smartwatch এ 1.7-ইঞ্চির HD স্ক্রিন রয়েছে। এরসঙ্গে রয়েছে ক্যামেরাও যার সাহায্যে সেলফি তোলা যায়।

এই স্মার্টওয়াচে stopwatch ও calculator এর পাশাপাশি চ্যাটিং করা যায়। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ওয়াচে IP67 রেটিং রয়েছে। এই Kids smartwatch এ 680mAh Battery রয়েছে।

Related Articles