এআই দুনিয়ায় মাইক্রোসফটের বড় ধামাকা! এবার আপনার কাজ একাই সারবে ‘Copilot Cowork’
মাইক্রোসফট সোমবার Copilot Cowork নামে একটি নতুন এজেন্টিক AI টুল আনল
Truth Of Bengal: মাইক্রোসফট সোমবার Copilot Cowork নামে একটি নতুন এজেন্টিক AI টুল আনল। এই টুলটি Anthropic-এর Claude AI মডেল এবং Work IQ ইন্টেলিজেন্স লেয়ারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এজেন্টিক AI হওয়ার কারণে কোনও চ্যাট থেকে Copilot-কে সরাসরি কাজ করার নির্দেশ দেবে Copilot Cowork।
কোনো অতিরিক্ত কানেক্টর বা কমপ্লেক্স ইন্টিগ্রেশন ছাড়াই Microsoft 365-এর অ্যাপ থেকে ডাটা সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবে।ব্যবহারকারীরা Copilot Cowork-এর মাধ্যমে বিভিন্ন কাজ সহজে স্বয়ংক্রিয় ভাবে করতে পারবেন। Anthropic এর সহযোগিতায় এই এজেন্টিক AI তৈরি করা হয়েছে৷ তবে Copilot-Cowork এর সঙ্গে Microsoft 365 স্যুটের বিল্ট-ইন সাপোর্ট রয়েছে ৷ এর পাশাপশি Work IQ ইন্টেলিজেন্স লেয়ার রয়েছে।
Copilot Cowork কীভাবে কাজ করবে?
ব্যবহারকারী যে কাজ করতে চান, সেই কাজের একটি প্রম্পট দিতে হবে Copilot coworker কে ৷ প্রম্পট দেওয়ার সঙ্গে সঙ্গে এজেন্টিক AI পুরো কাজটিকে একটি প্ল্যানে রূপান্তরিত করবে । তারপর ব্যাকগ্রাউন্ডে ধাপে ধাপে কাজ করতে থাকবে। প্রতিটি ধাপে কাজ কতটা এগিয়েছে তা ব্যবহারকারী যেকোনো সময় দেখতে পারেন।






