খেলা

বিশ্বকাপের আগে ডেঙ্গি আক্রান্ত শুভমান

Shubman Gill

The Truth of Bengal: বিশ্বকাপের মুখে ভারতীয় ক্রিকেট শিবিরে বড় ধাক্কা। ডেঙ্গিতে আক্রান্ত ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার শুভমান গিল। আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি খেলতে নামবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।বেশ কয়েকটি পরীক্ষার পরই জানা যাবে, আগামী রবিবার ভারতের প্রথম ম্যাচে শুভমান আদৌ খেলতে নামবেন কি না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

যদি শুভমান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে না পারেন, সেটা ভারতীয় ক্রিকেট দলের কাছে একটা বড় ধাক্কা হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।তিনি বুধবার থেকে জ্বর আসে শুভমান গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। জ্বরে কাবু তারকা ক্রিকেটারের তড়িঘড়ি রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায় যে শুভমান গিল ডেঙ্গি পজেটিভ।  জ্বরে যথেষ্ট কাবু গিল। তবে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। সবসময় চিকিকৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তারকা ক্রিকেটার।

তবে তিনি প্রথম ম্য়াচটা খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। এই ব্যাপারের ওপর কড়া নজরদারি চালাচ্ছে বিসিসিআইয়ের মেডিকেল টিম। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। এই পরিস্থিতিতে তাদের দলের তারকা ব্যাটার শুভমান গিলকে ছাড়াই মাঠে নামতে হতে পারে। সূত্রের খবর, বৃহস্পতিবার এম এ চিদম্বরম স্টেডিয়ামে অনুশীলন করতে নামেননি শুভমান। এরপর তাঁর ডেঙ্গি সংক্রান্ত টেস্ট করানো হয়। আপাতত শুভমানের চিকিৎসা চলছে।

Free Access

Related Articles