অনুশীলন করছেন শামি! তবে কী তাঁকে দেখা যাবে আইপিএল-এ?
Shami is practicing! But will he be seen in the IPL?

The Truth Of Bengal : বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি শামিকে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে রাখা হয়নি। চোট থাকার কারণে তিনি বিশ্বকাপ খেলার পরে ২২ গজ থেকে দূরে ছিলেন। তবে দূরে থাকার পাত্র নন শামি। সে কারণে তিনি এবার ফিরলেন ২২ গজে। শুরু করেছেন প্র্যাকটিস। আইপিএলকে সামনে রেখে শামি যে প্রাকটিস করছেন সেই ভিডিও পোস্ট হয়েছে সোশ্যাল সাইটে । এর আগে জানা গিয়েছিল বিশ্বকাপের আগেই তাঁর চোট লেগেছিল সেই চোট নিয়ে খেলেছিলেন বিশ্বকাপ।
চোট সেরে ওঠার পর বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহাবও করেছেন তিনি। তবে বোর্ড তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি। সে কারণে তাঁকে ইংল্যান্ডের বিপক্ষে রাখা হয়নি। তবে আইপিএলের আগে আর ফিরবেন না ২২ গজে। এমনটাই মনে করা হচ্ছে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে তাঁকে পাওয়া যায়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও নেই তিনি। আসলে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিকে নিয়ে একটুও তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড।
উত্তরপ্রদেশের খামারবাড়িতে তিনি যে নেট প্র্যাকটিস করছেন সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল সাইটে। সঙ্গে তিনি লিখেছেন কঠিন পরিশ্রমই সবকিছু ফিরিয়ে দেয়। এই লেখা এবং ভিডিও মন কেড়েছে নেট নাগরিকদের। গোড়ালিতে চোট থাকায় এই মুহূর্তে তিনি বল নয় নেটে ব্যাট করছেন।
FREE ACCESS






